নাসিরনগরে কৃতী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা

Nasirnagar Picture(U)-3নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ শিক্ষার্থীর মেধা ও মনন বিকাশের লক্ষ্যে হবিগঞ্জ হৃদয়-সদয় শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে আজ শনিবার নাসিরনগর উপজেলার সিংহগ্রাম বিজয়লক্ষী স্কুল এন্ড কলেজের ২৫ জন কৃতি ছাত্রছাত্রীদের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজয়লক্ষী স্কুল এন্ড কলেজ চত্বরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পৃথ্বীশ রঞ্জন পোদ্দারের সভাপতিত্বে শিক্ষা ফাউন্ডেশনের সদস্য সচিব প্রমথ সরকারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও বিজয়লক্ষী স্কুল এন্ড কলেজের গভর্নিবডির সভাপতি এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, বিজয়লক্ষী স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা শচীন্দ্র লাল সরকার,সাবেক পৌর কমিশনার আলহাজ্ব মোঃ ওসমান গণি,কলেজের দাতা সদস্য হরেন্দ্র চন্দ্র সাহাজী । বক্তব্য রাখেন,প্রভাষক সৈয়দ তানভীর আব্বাস,নির্মল চৌধুরী,বরুণ কান্দি সরকার,শিক্ষক শাহীন খান,আবদুল মনজুর আহমেদ,জয়চন্দ্র দাস,গনেশ বর্ধন,শিক্ষার্থী কাজল বর্ধন ও তাবাসতুম তারিন তানিয়া প্রমূখ। অনুষ্ঠানে বিজয়লক্ষী স্কুল এন্ড কলেজের ২৫ জন কৃতি ছাত্রছাত্রীদের মধ্যে মেধাবৃত্তি প্রদান করা হয়।

 

এ জাতীয় আরও খবর

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির