,

‘৩০ এপ্রিলের মধ্যে সিম পুন:নিবন্ধন সম্ভব নয়’

 
নিজস্ব প্রতিবেদক : ৩০ এপ্রিলের মধ্যে মোবাইল ফোনের সব গ্রাহকের সিম বায়োমেট্রিক পদ্ধতিতে পুন:নিবন্ধন সম্ভব নয় বলে দাবি করেছে বাংলাদেশ টেলি-রিচার্জ অ্যাসোসিয়েশন।সংগঠনটি বলছে, ইতোমধ্যেই মাত্র ৪০ ভাগ সিম নিবন্ধন হয়েছে, এখনো ৬০ ভাগ সিম নিবন্ধন বাকি। যা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা কোনোভাবেই সম্ভব নয়।

110569_146

আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মো: নুরুল হুদা এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, বাকি ৬০ ভাগ সিমের নিবন্ধন সুষ্ঠুভাবে করতে হলে সময় প্রয়োজন।

 

এ সময় তিনি রিচার্জ কমিশন বাড়ানোর দাবি জানিয়ে বলেন, আমরা গ্রাহকদের কাছে রিচার্জের মাধ্যমে ব্যালেন্স পৌঁছে দিচ্ছি। কিন্তু আমাদের যে কমিশন দেয়া হয় তা অতি নগণ্য। আমরা হাজারে ১০০ টাকা কমিশন দেয়ার দাবি করছি। তা না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।উল্লেখ্য, টেলি-রিচার্জ অ্যাসোসিয়েশনের সদস্যরা মুঠোফোনে ব্যালেন্স রিচার্জের পাশাপাশি সিম নিবন্ধনের কাজও করছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা