,

নাসিরনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Nasirnagar Picture(U)-1নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ নাসিরনগর উপজেলার অন্যতম যুব উন্নয়ন সংঘের উদ্যোগে ৪ বছর পূর্তি উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা,নৃত্য,নাটক,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যায় সিংহগ্রাম দক্ষিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা হরিপদ পোদ্দারের সভাপতিত্বে নীলকান্ত বিশ্বাসের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,বুড়িশ্বর ইউপি চেয়ারম্যান এটিএম মোজাম্মেল হক সরকার, সিংহগ্রাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রীতিশ রঞ্জন পোদ্দার,প্রধান শিক্ষিকা সুপ্রীতি রানী সরকার, ,প্রেসক্লাব সহ-সভাপতি আকতার হোসেন ভুইয়া,ইউপি সদস্য বাশী বিশ্বাস,সমাজ সেবক রতিরঞ্জন পোদ্দার,হীরণময় বিশ্বাস,ছাত্র নেতা এজেডএম ইমাম রেজা,ছাত্র নেতা মুস্তাক আহমেদ । বক্তব্য রাখেন, অন্যতম যুব উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক সুজিত চক্রবর্তী,শুভ ঘোষ,শশাংক দাস,শংকর বর্ধন,অনিতা সরকার প্রমূখ। অনুষ্ঠান শেষে ১০ জন কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় ও অতিথি শিল্পীরা গান পরিবেশন করেন। অনুষ্ঠানে ছাত্র-শিক্ষক,চাকরিজীবী ও ব্যবসায়ীসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ