মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় ওআইসি’র উদ্যোগ চায় ঢাকা
আমাদের ব্রাহ্মণবাড়িয়া এপ্রিল ১৫, ২০১৬

বিশ্বের মুসলমানদের (ওআইসিভুক্ত দেশগুলোর) মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় ওআইসি’র উদ্যোগ চেয়েছে ঢাকা। ইস্তানবুলে ওআইসি সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লিখিত বক্তব্যে এ আহ্বান জানানো হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ওই বক্তব্য পাঠ করেন বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।