বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে আইএস নাই, আল-কায়েদা আছে!

inu1এতদিন সরকারি দলের পক্ষ থেকে বলা হচ্ছিল দেশে কোনো আইএস জঙ্গি নেই। তারও আগে আইএস জঙ্গির তৎপরতা আছে এমন কথাও বলা হয়েছে। তবে বাংলাদেশে আইএস সন্ত্রাসী রয়েছে বা তারা বাংলাদেশকে ঘিরে তৎপরতা আশে পাশের দেশেও পরিচালনার পরিকল্পনা করছে এমন প্রতিবেদন প্রকাশ পাচ্ছে বিদেশি মিডিয়ায়। ইদানিং বাংলাদেশে কোনো কোনো হত্যাকা-ের পর আইএস জঙ্গিদের পক্ষ থেকে ওই হত্যাকা-ের সঙ্গে জড়িত থাকার ঘটনা স্বীকার করেও ওয়েবসাইটে দাবি করা হচ্ছে। এতসব প্রচারণার পাশে স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী শুক্রবার বলেছেন, দেশে কোনো আইএস জঙ্গি নেই। তিনি এর আগেও এমন দাবি করেছেন। তবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শুক্রবার বলেছেন, ৮ হাজার আল কায়দা জঙ্গি আফগানিস্তান থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে এসেছে। আর তারা দেশের ভেতর সহ আন্তর্জাতিক অঙ্গনে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত আছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভাষ্যমতে দেশে আইএস না থাকলেও দেশীয় সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে। গত ৩১ মার্চ যুক্তরাষ্ট্রের পৃথক দুটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি একথা বলেন।
তিনি বলেন- দেশীয় সন্ত্রাসী গোষ্ঠীদের সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীদের সঙ্গে নেটওয়ার্ক নেই। তবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ভাষ্যমতে দেশীয় সন্ত্রাসীদের সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর নেটওয়ার্ক রয়েছে। সরকারি বাসভবনে বিদেশি সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে এমন কথা বলেন তথ্যমন্ত্রী। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু খবরটি প্রকাশ করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আন্তজার্তিক সন্ত্রাসবাদের সঙ্গে বাংলাদেশের কোন গোষ্ঠীর সম্পৃক্ততা নেই। এখানে যারা আছে তারা দেশীয় বিভিন্ন রাজনৈতিক দলের আড়ালে আবডালে ছিল। যুক্তরাষ্ট্রের পৃথক দুটি প্রতিনিধি দলের সঙ্গে গত ৩১ মার্চ বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি বলেন, “বিদেশি শক্তির কিংবা কোনো বিদেশি মতাদর্শী লোকদের এখানে ঘাঁটি গেড়ে প্রতিবেশি দেশে আক্রমণ করতে দেওয়া হবে না।” একই মন্তব্যের পুনরাবৃত্তি স্বরাষ্ট্রমন্ত্রী তার বাসভবনে শুক্রবার সাংবাদিকদের কাছে করেন।
এদিকে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত আল কায়েদা প্রধান বিন লাদেনের কাছে প্রশিক্ষণ নেওয়া অন্তত ৮ হাজার জঙ্গির তৎপরতার কারণে বাংলাদেশকে ভয়াবহ সন্ত্রাসবাদের ঝুঁকিতে রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী। আর এই সন্ত্রাসী গোষ্ঠীদের সঙ্গে সামরিক স্বৈরাচারী ফোর্স, দেশীয় সন্ত্রাসী ও আন্তর্জাতিক সন্ত্রাসীদের সংযোগ রয়েছে। বাংলাদেশ তাদের সবার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। তবে বড় কোনও সন্ত্রাসী হামলার শঙ্কা উড়িয়ে দিয়েছেন তিনি। সন্ত্রাসীদের বিরুদ্ধে বাংলাদেশের পরিচালিত বিভিন্ন অভিযান গণতান্ত্রিক সংবিধানের সীমার আওতাতেই পরিচালিত হচ্ছে বলে দাবি করেন তিনি।

 
আমাদের সময়.কম