বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্র মৈত্রীর সাবেক দুই নেতা বিএনপিতে যোগ দিচ্ছে

 

নিজস্ব প্রতিবেদক : ছাত্র মৈত্রীর সাবেক দুই নেতা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিচ্ছেন। এরা হচ্ছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আতাউর রহমান ডালী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি জহির উদ্দিন বাবু।শনিবার রাত সাড়ে ৮টায় বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারা খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে বিএনপিতে যোগ দেবেন।

Bnp_logo1460716902

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান  এ তথ্য জানিয়েছেন।তিনি জানান, ১৯৮০ সালের ৬ ডিসেম্বর ছাত্রমৈত্রী প্রতিষ্ঠিত হয়। আতাউর রহমান ডালী ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক ছিলেন। ওই কমিটির সভাপতি ছিলেন ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।