,

বাঁশখালীতে নিহতের পরিবার ১৫ লাখ টাকা পাচ্ছে

 

 

নিজস্ব প্রতিবেদক :  চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গ-ামারায় এস আলম গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ নিয়ে সংঘর্ষে নিহত প্রত্যেকের পরিবারকে ১৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।শুক্রবার বাদ জুমা নিহত চারজনের পরিবারে সদস্যদের হাতে ১৫ লাখ টাকা করে মোট ৬০ লাখ টাকা হস্তান্তর করা হবে বলে চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

baskhali1460687415

বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাঁশখালীতে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ নিয়ে সংঘর্ষে নিহত চারজনের পরিবারকে সরকার ১৫ লাখ টাকা করে প্রদান করবে। এ ছাড়া এ ঘটনায় আহতদের চিকিৎসা ব্যয় হিসেবে উপযুক্ত অনুদান প্রদান করা হবে। ইতিমধ্যে হতাহতদের তালিকা প্রস্তুত করা হয়েছে। শুক্রবার নিহতদের পরিবারের সদস্যদের হাতে ১৫ লাখ করে মোট ৬০ লাখ টাকা তুলে দেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে সরকার নিহত প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার জন্য ঘোষণা দিলেও আন্দোলনকারীরা ১৫ লাখ টাকা করে দাবি করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা