,

ঢাকায় বৃষ্টি হবে শনিবার!

20150921002433নিউজ ডেস্ক : তাপদাহে পুড়ছে রাজধানী ঢাকাসহ সারাদেশ। গত কয়েকদিন যাবত অব্যাহত প্রচণ্ড গরমে আবাল-বৃদ্ধ-বণিতা সকলেই রীতিমতো হাঁপিয়ে উঠেছেন। গরমের কারণে ডায়রিয়াসহ রোগব্যাধি আগের তুলনায় বেড়েছে। তাপদাহ থেকে মুক্তি পেতে সকলেই এখন বৃষ্টিপাতের অপেক্ষায় ক্ষণ গুণছেন।

বৃহস্পতিবার রাত ১০টায় জাগো নিউজের সঙ্গে আলাপকালে আবহাওয়াবিদ আবদুর রহমান জানান, আগামী শনিবার রাজধানী ঢাকায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি জানান, বাংলা নববর্ষের প্রথমদিন আজ সিলেট বিভাগের সিলেটে ১৯ মিলিমিটার ও ঢাকা বিভাগের ময়মনসিংহে ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন সিলেটে ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বিভাগওয়ারি পরিসংখ্যান অনুসারে ঢাকায় সর্বোচ্চ ৩৬ দশমিক ২ ও সর্বনিম্ন ২৭ দশমিক ২, চট্টগ্রামে সর্বোচ্চ ৩৫ দশমিক ৫ ও সর্বনিম্ন ২৬, সিলেট সর্বোচ্চ ৩০ দশমিক ৩ ও সর্বনিম্ন ১৯ দশমিক ৫, রাজশাহীতে সর্বোচ্চ ৩৯ ও সর্বনিম্ন ২১, রংপুরে সর্বোচ্চ ৩৬ দশমিক ৩ ও সর্বনিম্ন ২০ দশমিক ২, খুলনায় সর্বোচ্চ ৩৯ দশমিক ৮ও সর্বনিম্ন ২৩ দশমিক ৭ ও বরিশালে সর্বোচ্চ ৩৫ দশমিক ৫ ও সর্বনিম্ন ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৭ মিনিটে ও সূর্যাস্ত ডাবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা