,

বাংলাদেশ-প্রধানের নাম প্রকাশ করল আইএস

9301b0f6a4e983ac018f6f9a6bdf5581বাংলাদেশ শাখা প্রধানের (আমির)নাম প্রকাশ করল জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। সংগঠনটির মুখপত্র হিসেবে পরিচিত পত্রিকা ‘দাবিক’-এর চলতি রজব মাসের সংখ্যায় জানানো হয়েছে, ‘বাংলার খিলাফাহ সেনাদের আমির শায়খ আবু ইব্রাহিম আল-হানিফ।’

নাম ছাড়া আবু ইব্রাহিমের আর কোনো পরিচয় বা অবস্থানের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে তাঁর একটি দীর্ঘ সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। এতে তিনি বাংলাদেশের রাজনীতি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এনজিও, নাস্তিক, ধর্মনিরপেক্ষতাবাদী (সেকুলারিস্ট) ইত্যাদি বিষয়ে কথা বলেছেন। এরই মধ্যে নাস্তিক ও ধর্মনিরপেক্ষতাবাদীদের সন্ত্রস্ত করতে সক্ষম হয়েছেন বলে তিনি দাবি করেছেন।

আবু ইব্রাহিম আরো দাবি করেছেন, জামায়াতে ইসলামির তৃণমূল পর্যায়ের কিছু সমর্থক দলটির ‘শিরকের কারণে হতাশ হয়ে’ তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন।

এ ছাড়া তাবলিগ জামাত, জামায়াতে ইসলামি ও আহলে হাদিসকে এ অঞ্চলে আইএসের কাজের ক্ষেত্রে প্রতিবন্ধক বলে উল্লেখ করেছেন আবু ইব্রাহিম।
‘দাবিক’-এ বাংলাদেশকে বেঙ্গল নামে অভিহিত করা হয়েছে। চলতি সংখ্যায় আবু ইব্রাহিমের সাক্ষাৎকার ছাড়াও বাংলাদেশে সাম্প্রতিক কর্মকাণ্ডের একটি সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হয়েছে। এতে পঞ্চগড়ে ধর্মযাজক জগেশ্বর রায়কে হত্যা এবং তাঁর দুই ভক্তকে আহত করার তথ্য দেওয়া হয়েছে। এ ছাড়া ‘হিন্দু ব্যবসায়ী’ তরুণ দত্ত, ঝিনাইদহের খোমিনি মেডিকেল সেন্টারের চিকিৎসক হাফিজ আবদুর রাজ্জাককে হত্যা করে ‘নিরাপদে ঘাঁটিতে’ ফেরার তথ্য দেওয়া হয়েছে।
এ ছাড়া নিহত এক আইএস সদস্য যিনি বাংলাদেশ থেকে যোগ দিয়েছিলেন তাঁকে নিয়ে একটি বিশেষ প্রবন্ধ প্রকাশ করেছে দাবিক। নিহত ওই বাংলাদেশির নাম আবু জানদাল আল-বাঙ্গালি। তিনি বিডিআর বিদ্রোহে নিহত এক কর্মকর্তার ছেলে এবং  ঢাকায় বড় হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

 

 

ntvbd.com

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা