,

টিএসসিতে পুলিশ হাতে লাঞ্ছিত নারী

 

 
নিজস্ব প্রতিবেদক : পহেলা বৈশাখের সন্ধ্যায় পুলিশের হাতে অপমানের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহ-সভাপতি হাবিবা জান্নাত।বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় ঢাবির টিএসসি এলাকায় এ ঘটনা ঘটে।ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত বছরের পহেলা বৈশাখে নারীর উপর বর্বরোচিত ঘটনা ঠেকাতে এবার আমরা টিএসসি এলাকায় অবস্থান নিয়েছিলাম। এক পর্যায়ে সন্ধ্যার দিকে এক পুলিশ সদস্য এসে আমাকে সরে যেতে বলে গায়ে হাত দেয়।

2016_04_14_20_17_13_PY6cYSBiONAAOKbtjBj784PgJSFdQ8_original
এসময় উপস্থিত ছাত্র ফেডারেশন ঢাবি শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজির অভিযুক্ত পুলিশ সদস্যকে সবার সামনে ক্ষমা চাইতে বলেন।এ ব্যাপারে রমনা থানার উপকমিশনার আব্দুল বাতেন বলেন, ‘এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে ক্ষমা চাওয়া সম্ভব নয়। এমন কোনো ঘটনা ঘটে থাকলে তা অবশ্যই আইন বহির্ভূত। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

 
এদিকে এ ঘটনার পর একাধিক বাম সংগঠনের ছাত্রনেতারা মিছিল সহকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের ভবন অভিমুখে যান। এ মুহূর্তে বিষয়টি নিয়ে ঢাবি প্রক্টরের সঙ্গে পুলিশের বৈঠক চলছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা