,

নাসিরনগরে বর্ষবরণ উপলক্ষে শোভাযাত্রা

Nasirnagar Picture(POHELA BOYSAK)নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ বাংলা নববর্ষ ১৪২৩ বরণ ও উদযাপন উপলক্ষে নাসিরনগর উপজেলা প্রসাশন উদ্যোগে বৃহস্পতিবার উপজেলা সদরে এক বর্ণাঢ্য শোভযাত্রা উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার ও উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদের নেতৃত্বে বের হয়।পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এছাড়াও শিশু-কিশোরদের অংশগ্রহনে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এদিকে বৈশাখী উদযাপন কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বাংলা নববর্ষ ১৪২৩ বরণ ও উদযাপন উপলক্ষে শোভযাত্রা শেষে ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক এসএম বদিউল আশরাফ মুরাদের সভাপতিত্বে শরীফুজ্জামান চৌধুরী সুমনের পরিচালনায় অনুষ্ঠিত এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদ,সহকারী অধ্যাপক আবদুল হক,প্রেসক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী ও সহ-সভাপতি আকতার হোসেন ভুইয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মমিনুল হক, রুবেল মল্লিক,জামাল আহমেদ,সাজ্জাদুর রহমান ভুইয়া,শিবলী চৌধুরী,সোহাষ চক্রবর্তী,মিঠুন বনিক প্রমূখ। তাছাড়া দুপুরে আমন্ত্রিত অতিথিদের ২০ রকমের ভর্তা দিয়ে মধ্যাহ্ন ভোজ করানো হয়।পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে