,

সরাইলে বাস চাপায় মা-ছেলে নিহত, আহত ২

download-24

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় বাস চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী মা ও ছেলে নিহত হয়েছেন।এ ঘটনায় অটোরিকশায় থাকা আরো দুই যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহ্বাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার সুহিলপুর গ্রামের হারুন অর রশিদ কলেজের লাইব্রেরিয়ান নাসরিন আক্তার (৩৫) ও তার ছেলে রিয়াদ (১০)। আহত দু’জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে মাধবপুর থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহ্বাজপুর ব্রিজের সামনে বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী নাসরিন আক্তার মারা যান। এ ঘটনায় আহত হন আরও তিন যাত্রী। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পথে রিয়াদের মৃত্যু হয়।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর সিদ্দিক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে