,

পহেলা বৈশাখ পালন করলে মানুষে মানুষের সম্প্রতি বৃদ্ধি পায় : তথ্যমন্ত্রী

64909_151907DRU1নিউজ ডেস্ক : পহেলা বৈশাখে উৎসব পালন করলে ঈমান নষ্ট হয় না এমনটাই বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে আয়োজিত দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠান উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক উৎসব। এ উৎসব বাঙালির হাজার বছরের সংস্কৃতির বাহন প্রকাশ। এ উৎসব পালন করলে ইমান নষ্ট হয় না, বরঞ্চ মানুষে মানুষে সম্প্রতি বৃদ্ধি পায়।

এ সময় বর্ষবরণ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘মিথ্যা, হতাশাসহ সকল কালিমা উড়িয়ে দিয়ে নতুন চিন্তায় একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। আজকের দিনে এটাই প্রত্যাশ করি।’

বিএনপি’র যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন বলেন, ‘এটি এমন এক উৎসব যেখানে মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে উদযাপন করে। এই চেতনায় শান্তি হয়ে বাঙালি সব ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়ে দেশ গড়ার কাজে যুক্ত হবে এ প্রত্যাশা করি।’

এ সময় ফুডবল ফেডারেশনের পরিচালক ফজলুর রহমান বাবুলসহ আয়োজক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বর্ষবরণ অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী আয়োজনের সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাজু আহমেদ। ধন্যবাদ জ্ঞাপন করেন যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষ শুরু হয় সাংস্কৃতিক আয়োজন। বিকেল পর্যন্ত এ আয়োজন চলবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা