,

ঢাকায় উচ্চ পর্যায়ের চীনা নেতার সফর নিয়ে আলোচনা

 

 

নিজস্ব প্রতিবেদক : উচ্চ পর্যায়ের একজন চীনা নেতার ঢাকা সফরের জন্য বাংলাদেশ ও চীন আলোচনা চালিয়ে যাচ্ছে।বাংলাদেশ সফররত চীনের সহকারী পররাষ্ট্র মন্ত্রী কং জুয়ানইউ বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মাদ শাহরিয়ার আলমের সঙ্গে মন্ত্রণালয়ে সাক্ষাৎ করার পর সাংবাদিকদের বলেন,উচ্চ পর্যায়ের একটি সফরের বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে।এর আগে ২০১৪ সালের জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর করেন।
কং বলেন, চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড উদ্যোগে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সহযোগী দেশ।

jpg.jpg1419747969103
চীনা সহকারী পররাষ্ট্র মন্ত্রী বলেন, পদ্মা ব্রীজ, কর্ণফুলি টানেল ও চীনের শিল্প জোনের কাজ চীনের সহায়তায় বাংলাদেশে হচ্ছে এবং সামনে কৃষি ও অবকাঠামো খাতে আরও সহযোগিতা বাড়বে।এদিকে,পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,শাহরিয়ার আলম সমুদ্র অর্থনীতির বিকাশ ও উন্নয়নে চীনা সহযোগিতা কামনা করেছেন।তিনি চীনের জন্য বাংলাদেশ সরকার নির্ধারিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চীনা ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান।চীনের সঙ্গে বাণিজ্যিক ভারসাম্যে সমতা আনয়নের লক্ষ্যে মন্ত্রী চীনকে বাংলাদেশী কিছু নির্দিষ্ট পণ্যের ওপর শুল্ক কমানোর প্রস্তাব করেন।

 

 

শাহরিয়ার আলম বাংলাদেশ হতে অধিক হারে পাট ও পাটজাত পণ্য আমদানির জন্যও চীনা সরকারের প্রতি অনুরোধ জানান।এর জবাবে চীনা সহকারী মন্ত্রী বলেন,দুই দেশের মধ্যে বাণিজ্যিক ভারসাম্য আনয়নের জন্য চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে বাংলাদেশ সরকারের বার্তা পৌঁছে দেবেন তিনি।কং তরুণ কূটনীতিকদের প্রশিক্ষণ প্রদানেও চীনের আগ্রহের কথা ব্যক্ত করেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা