,

ধর্মঘট প্রত্যাহার পাটকল শ্রমিকদের 

নিজস্ব প্রতিবেদক : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করেছে আন্দোলনরত পাটকল শ্রমিকরা।
বুধবার বিকেলে সচিবালয়ে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের আহ্বায়ক মো. সোহরাব হোসেন সাংবাদিকদের এ কথা জানান।

 

khulna11460545808

তিনি বলেন, ‘প্রতিমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা ধর্মঘট প্রত্যাহার করছি। তিনি বলেছেন, রোববারের মধ্যে শ্রমিকদের চার সপ্তাহের বেতন দেওয়া হবে। আর ২৫ এপ্রিলের মধ্যে সকল পাওনা পরিশোধের আশ্বাস দিয়েছেন মন্ত্রী।’এর আগে মো. সোহরাব হোসেনের নেতৃত্বে শ্রমিকদের প্রতিনিধিদল বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন।
একই বিষয়ে পরে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিয়েছি, সময়মতো পাটকল শ্রমিকদের সব বকেয়া পরিশোধ করে দেব। ২৫ এপ্রিলের মধ্যে যখনই বরাদ্দ পাওয়া যাবে, তখনই শ্রমিকদের যাবতীয় পাওয়া পরিশোধ করা হবে।’উল্লেখ্য, বকেয়া মজুরি পরিশোধসহ পাঁচ দফা দাবিতে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর শ্রমিকরা গত ৫ এপ্রিল থেকে আন্দোলন করছিলেন।

পাটকল শ্রমিক সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের ডাকে গত সোমবার অনির্দিষ্টকালের সকাল-সন্ধ্যা কর্মসূচি শুরুর পর ওইদিনই মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পাটকল করপোরেশনকে (বিজেএমসি) ১ হাজার কোটি টাকা বরাদ্দের নির্দেশ দেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা