বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে ১৩ বিদ্রোহী প্রার্থীকে আওয়ামীলীগ থেকে বহিষ্কার

awamilge logoনিজস্ব প্রতিবেদকআগামী ২৩ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ৯ ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীদেরকে বহিষ্কার করেছে জেলা আওয়ামীলীগ।

গত সোমবার রাতে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে তাদেরকে বহিষ্কারের কথা বলা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় কেন্দ্রীয় নির্দেশে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। দলীয় নেতা-কর্মী যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাদেরকে (বিদ্রোহী প্রার্থী) সমর্থন করবে তাদেরকেও পর্যায়ক্রমে দল থেকে বহিষ্কার করা হবে।
বহিষ্কৃতরা হলেন, অরুয়াইল ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আবদুল হাকিম, পাকশিমুল ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান জসিম ও ডাঃ আবদুল্লাহ, চুন্টা ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মোঃ হাবিবুর রহমান, শাহজাদাপুর ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম খোকন ও সত্যেন্দ্র মোহন সরকার সেন্টু, নোয়াগাঁও ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আফতাব মিয়া ও কাজল চৌধুরী, পানিশ্বর ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী নূরুল হক, সদর ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আবদুল জব্বার, হাজী ইকবাল হোসেন ও ইউনুছ মিয়া। এছাড়া শাহবাজপুর ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী যুবলীগ নেতা রাজিব আহমেদ রাজ্জিকে বহিষ্কার করেছে জেলা যুবলীগ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত