,

বিভিন্ন স্থানে অভিযানে : ‘দুর্নীতিগ্রস্ত’ ডাক্তার, ইঞ্জিনিয়ার ও ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

2নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাক্তার, প্রকৌশলী ও সোনালী ব্যাংকের দু’জন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশ (দুদক)। তারা সবাই দুর্নীতির অভিযোগে করা বিভিন্ন মামলার আসামি।

গ্রেপ্তারকৃতরা হলেন- বরিশালের সাবেক সিভিল সার্জন ডা. আফতাব উদ্দিন আহমেদ, চট্টগ্রামের পটিয়া উপজেলার প্রকৌশলী জিয়াউল হক, সোনালী ব্যাংকের এক্সিকিটিভ অফিসার মো. মোশাররফ হোসেন ও জাকির হোসেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ (বুধবার) দুপুর ১টায় চট্টগ্রামের পটিয়া উপজেলা থেকে প্রকৌশলী জিয়াউল হককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ২০১৩-১৪ অর্থবছরের এক উন্নয়ন প্রকল্প থেকে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে গত বছর মামলা করা হয়েছিল। এই মামলায় তাকে দুদকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক আজিজ ভূইয়ার নেতৃত্বে একটি টিম গ্রেপ্তার করে।

এদিকে সোনালী ব্যাংকের এক্সিকিটিভ অফিসার মো. মোশাররফ হোসেন ও এক্সিকিটিভ অফিসার জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে। দুপুর ২টায় দুদকের সহকারী পরিচালক জয়নুল আবেদীনের নেতৃত্বাধিন একটি টিম তাদের গ্রেপ্তার করেন। তাদের বিরুদ্ধে সোনালী ব্যাংক থেকে সাড়ে ১০ কোটি টাকা আত্মসাতের দু’টি পৃথক মামলা আছে।

তিনি আরো জানান, এছাড়া বরিশালের সাবেক সিভিল সার্জন ডা. আফতাব উদ্দিন আহমেদকে দুপুর সোয়া ২টায় সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করেছেন দুদকের সহাকারী পরিচালক মো. আমিরুল ইসলাম। তিনি স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়ায় নির্ধারিত দরের চাইতে বেশি দর দেখিয়ে ৯৮ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা সরকারের ক্ষতিসাধন পূর্বক আত্মাসাতের অভিযোগে করা মামলার প্রধান আসামি।

বর্তমানে আসামিদের বিচারিক আদালতে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন চাওয়া হতে পারে। বাংলামেইল

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা