,

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে ভোট ২৮ এপ্রিল

press-clab20160413060255ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ এপ্রিল নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাচন কমিশনার বি.এম রুহুল আমিন রিমন নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৭ এপ্রিল জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। এছাড়া ২১ এপ্রিল জেলা প্রশাসকের কার্যালয়ে মনোয়নপত্র জমা, ২৪ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই, ২৬ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২৮ এপ্রিল দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ। নির্বাচনে প্রেসক্লাবের ৪৩ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচন কমিশনার বি.এম রুহুল আমিন রিমন  জানান, প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়ার পর থেকেই ভোটগ্রহণের মূল প্রস্তুতি নেয়া হবে। ইতোমধ্যেই জেলা নির্বাচন কর্মকর্তার কাছে চিঠি পাঠানো হয়েছে। ভোটগ্রহণের সকল সরঞ্জাম নির্বাচন অফিস থেকেই সরবরাহ করা হবে। এছাড়া ভোটগ্রহণের দিন পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে