মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার হলেন শাহরিয়ার আল মামুন

ADD SP Bব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার জেলার নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করতে যাচ্ছেন শাহরিয়ার আল মামুন। অনতিবিলম্বে তিনি সদ্য বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার এম.এ মাসুদের স্থলাভিষিক্ত হবেন। ব্রাহ্মণবাড়িয়ার বর্তমান অতিরিক্ত পুলিশ সুপার এম.এ মাসুদ তথ্যটি নিশ্চিত করেছেন।
গত ৫ এপ্রিল তিনি সিনিয়র সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন।তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের সিনিয়র পুলিশ সুপার হিসেবে কর্মরত রয়েছেন।
সদ্য পদোন্নতি পাওয়া অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন জানান, সোমবার বিকেলে পুলিশ সদর দফতর থেকে এ সংক্রান্ত একটি আদেশ তিনি পেয়েছেন। অনতিবিলম্বে তিনি তার নতুন কর্মস্থলে যোগদান করবেন।
শাহরিয়ার আল মামুন বাংলাদেশ পুলিশে বিসিএস-২৭ ব্যাচের একজন কর্মকর্তা। গত ২০০৮ সালের ১৬ নভেম্বর তিনি পুলিশে যোগদান করেন।
কর্মজীবনে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), গাজীপুরের কালীগঞ্জ সার্কেল, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এবং সদর সার্কেলে সঙ্গে কাজ করেছেন।

 

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের