বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পার্টি গৃহপালিত বিরোধী দল: এরশাদ

 

 

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টি গৃহপালিত বিরোধী দল। একথা নিজ মুখে স্বীকার করেছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণত বিরোধীদল পরবর্তীতে ক্ষমতায় আসে। কিন্তু আমরা প্রকৃত বিরোধী দল হতে পারিনি। হয়েছি গৃহপালিত বিরোধী দল। যদি প্রকৃত বিরোধী দল হতে পারতাম তবে আমরাও ক্ষমতায় আসতাম। মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীর জাপা চেয়ারম্যান নিজ কার্যালয়ে কাউন্সিল পূর্ববর্তী প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন।

21772ershad

এরশাদ বলেন, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ দলের চেয়ারম্যান হতে চাইলে আমার কোনো আপত্তি নেই। তিনি চাইলে আমি দলীয় গঠনতন্ত্র অনুসারে তা লিখে দিয়ে দিতে রাজি আছি। কিন্তু আমি চাই, যাতে দলে কোনো বিভক্তি না থাকে। তিনি আরও বলেন, ৫ই জানুয়ারি সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় নির্বাচন হয়েছে তা আমরা স্বীকার করি। কিন্তু এখন দেশে কি হচ্ছে তা কি সংবিধান মেতাবেক হচ্ছে? সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক এম মাসুদা রশিদ চৌধুরী, এস এম ফয়সল চিশতী, সৈয়দ আবু হোসেন বাবলা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত