,

পহেলা বৈশাখে বিনামূল্যে পাখা-পানি-টুপি বিতরণ করবে র‌্যাব

 

 
নিজস্ব প্রতিবেদক : তীব্র গরমে দেশের মানুষের হাসফাস অবস্থা। মাঝখানে আর মাত্র একটা দিন। বৃহস্পতিবার দেশের মানুষ মাতবে নববর্ষের উৎসবে। এই গরমে রাজধানীবাসীর নববর্ষ পালনে যাতে কষ্ট না হয় তাই বিনামূল্যে পানি ও হাত পাখা বিতরণ করবে এলিট ফোর্স- র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।রমনা বটমূলে পহেলা বৈশাখের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কিত এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার বিকেলে এ কথা জানান র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ।

Benjir

 

তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। ঐতিহ্যের এ দিনটিতে রাজধানীতে উৎসবের আমেজ বিরাজ করে। এবারের নববর্ষে প্রচণ্ড গরম থাকার সম্ভাবনা বেশি। এই গরম যাতে নগরবাসীর আনন্দকে ম্লান করতে না পারে তার জন্য পুলিশের পাশাপাশি র‌্যাবও সহযোগিতায় থাকবে। নগরবাসীর পিপাসা মেটাতে বিনামূল্যে পানি ও হাতপাখা বিতরণ করা হবে। পাশাপাশি ক্যাপও (মাথার টুপি) বিতরণ করা হবে।

 

তিনি বলেন, কেউ অসুস্থ হলে তাৎক্ষণিক চিকিৎসা সেবার ব্যবস্থাও করা হয়েছে।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল জিয়াউল আহসান, গোয়েন্দা বিভাগের প্রধান আবুল কালাম আজাদ, অপারেশন বিভাগের প্রধান কেএম আজাদ, র‌্যাব-৩ এর সিও খন্দকার গোলাম সারওয়ার, লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক মুফতি মাহমুদ খান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা