,

পাটকল শ্রমিকদের আন্দোলন চলছে সরকারের সিদ্ধান্তের পরও

 
নিজস্ব প্রতিবেদক : বকেয়া পরিশোধে অর্থ বরাদ্দের সরকারি সিদ্ধান্তের পরও আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছেন খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত সাতটি পাটকলের শ্রমিকেরা।পাঁচ দফা দাবিতে আন্দোলনরত শ্রমিকেরা আজ মঙ্গলবারও ধর্মঘটের পাশাপাশি সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রেলপথ ও রাজপথ অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

1402d2a147d78477cf548f2bf83ab0a8-1

শ্রমিকদের টানা আন্দোলনে অচল হয়ে পড়েছে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো। এ ছাড়া খুলনা-যশোর মহাসড়ক এবং খুলনা-যশোর রেলপথ অবরোধের কারণে যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছেন।আন্দোলনকারী শ্রমিকদের একটি প্রতিনিধিদলের আজ পাট মন্ত্রণালয়ে মন্ত্রী-সচিবের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

খুলনায় আন্দোলনরত শ্রমিকসহ রাষ্ট্রায়ত্ত ২৭টি পাটকলের শ্রমিক-কর্মচারীদের বকেয়া পরিশোধ এবং পাট কেনার জন্য সরকার প্রায় এক হাজার কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে পয়লা বৈশাখের আগে বকেয়া মজুরির একটি অংশ মন্ত্রণালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় পরিশোধ করার সিদ্ধান্ত হয়েছে। গতকাল সোমবার এ সিদ্ধান্ত নেয় সরকার।

 

 

সরকারের ওই সিদ্ধান্তের পরও শ্রমিকেরা তাঁদের আন্দোলন প্রত্যাহার করেননি। এ প্রসঙ্গে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের আহ্বায়ক মো. সোহরাব হোসেন বলেন, ‘সরকারের সিদ্ধান্তের কথা শুনেছি। তবে অর্থ ছাড় না করা পর্যন্ত আন্দোলন চলবে।’

পাট খাতে প্রয়োজনীয় অর্থ ছাড়, অবিলম্বে রাষ্ট্রায়ত্ত শিল্পের শ্রমিকদের জন্য মজুরি কমিশন বোর্ড গঠন, ১ জুলাই ২০১৩ ঘোষিত ২০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান, শ্রমিকদের স্থায়ীকরণ এবং সব পাওনা পরিশোধের দাবি আদায়ে ঐক্য পরিষদ সপ্তাহ খানেক ধরে কর্মসূচি চালিয়ে আসছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা