,

বান্দরবানে মেম্বার প্রার্থী নিখোঁজ

 

 

নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের এক মেম্বার প্রার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। তার নাম মংনু মারমা (৩২)।রোববার বিকেলে নির্বাচনী পোষ্টার নেয়ার জন্য মংনু মারমা বান্দরবানে আসে এরপর থেকে তার আর খোঁজ নেই। সোমবার রাতে তার স্ত্রী শৈমাসং মারমা রুমা থানায় নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়রি করেছেন। নিখোঁজ ঐ ইউপি সদস্য প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত। তা বাড়ি নিয়াক্ষ্যং পাড়ায়।

image_152866_0
মংনু মারমার বড় ভাই সেচ্ছাসেবক লীগ নেতা মইনু মারমা জানান এবার পউন্দু ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের প্রার্থী হয় মংনু। রোববার পোষ্টার নেয়ার জন্য বান্দরবানে আসে সে। রাতে তার সঙ্গে মোবাইলে কথা হলেও এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছেনা। সে পোষ্টারগুলোও দোকান থেকে সংগ্রহ করেনি।সোমবার রুমা থেকে তার আত্মিয়স্বজনরা বান্দরবানে এসে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৯টা) নিখোঁজ প্রার্থীর খোঁজ পাওয়া যায়নি বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।

 

 

সোমবার দুপুর ৩ টা পর্যন্ত তার মোবাইল ফোনটি খোলা থাকলেও পরে তা বন্ধ হয়ে যায়। মংনু মারমার স্বজনরা জানিয়েছেন প্রার্থী হওয়ার আগে সে গাছের ব্যবসায় জড়িত ছিল। বেশ কয়েকদিন থেকে তাকে নানা জায়গা হতে মোবাইলে হুমকি ধমকি দেওয়া হচ্ছিল।পুলিশ জানায় পরিবারের পক্ষ হতে থানায় একটি ডায়রি করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।উল্লেখ্য গত কয়েকদিন আগে রুমা উপজেলার গালেগ্যা ইউনিয়নের জনসংহতি সমিতির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী শান্তি ত্রিপুরাকে একদল সন্ত্রাসী গুলি করে হত্যা করে। আগামী ২৩ এপ্রিল বান্দরবানের ২৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা