,

মিরপুরে পুলিশের গুলিতে পুলিশ আহত

 

নিজস্ব প্রতিবেদক : মিরপুরের রূপনগর থানা এলাকায় দায়িত্বরত অবস্থায় সোমবার পুলিশের এক কনস্টেবলের গুলিতে আরেক কনস্টেবল আহত হয়েছেন। আহত হাবিবুর রহমানকে (২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।রূপনগর থানার ওসি সৈয়দ শহীদ আলম বলেন, বেতন-ভাতার দাবিতে সকাল নয়টা থেকে আন্দোলনে নামেন রূপনগর এলাকায় অবস্থিত মিল্ক ভিটার কর্মচারীরা।

Police20151103044527

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে মিল্ক ভিটার সামনে পুলিশের দাঙ্গা দমন বিভাগের (পিওএম) একটি দল অবস্থান নেয়। বেলা পৌনে দুইটার দিকে কনস্টেবল তরিকুলের শটগান থেকে একটি গুলি বের হয়ে হাবিবুরের পায়ে লাগে। বাম পায়ের হাঁটুর নিচের মাংসপেশিতে গুলিবিদ্ধ অবস্থায় হাবিবুরকে প্রথমে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।ওসি বলেন, তরিকুলের দায়িত্বে অবহেলা ও অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ ব্যাপারে রূপনগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা