,

রিজার্ভ চুরি : ফিলিপাইনকে ক্যাসিনোর লাগাম ধরতে বললো বিশ্বব্যাংক

imagesনিউজ ডেস্ক : ফিলিপাইন সরকারকে তাদের ক্যাসিনোগুলোর লাগাম ধরার আহ্বান জানিয়েছে বিশ্বব্যাংক। তারা বলেছে, ফিলিপাইন সরকারের উচিৎ তাদের ক্যাসিনোগুলো যাতে বিদেশে অর্থ পাচার করতে না পারে সেটা নিশ্চিত করা।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০১ মিলিয়ন ডলার চুরির পর ফিলিপাইনের ক্যাসিনো ও জুয়া শিল্পকে আরও ভালোভাবে নিয়ন্ত্রণে আনতে বিশ্বব্যাংক একথা বলেছে।

ফিলিপাইনের একটি তদন্তকারী দল গত ফেব্রুয়ারি মাসে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভে বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার চুরি যাওয়ার পরে সে অর্থ ফিলিপাইনের একটি ব্যাংক হয়ে দু’টি ক্যাসিনোতে যায়। সেখান থেকে টাকাগুলো চলে যায় হংকংয়ে এক ব্যক্তির অ্যাকাউন্টে। ওই টাকা উদ্ধারের চেষ্টা চলছে। কিছু অংশ ইতিমধ্যে ফেরত এসেছে।

সোমবার বিশ্বব্যাংকের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ ভ্যান ডেন বলেন, ‘ক্যাসিনোগুলোর অর্থপাচার রোধে আইনের সংস্কার জরুরি। ফাঁকফোকর অবশ্যই বন্ধ করতে হবে।’

তিনি বলেন, ‘২০০১ সালের অর্থপাচার বিরোধী আইন এমনিতে ঠিকই আছে, কিন্তু পরিস্থিতির সাথে সেটাকে আরও উন্নত করা প্রয়োজন যাতে ফাঁকফোকর দিয়ে কেউ সেটার সুযোগ নিতে না পারে।’

অর্থপাচার করার সুযোগ সুবিধা রয়েছে এমন দেশ হিসেবে দীর্ঘ দিন গ্রে লিস্টের তালিকায় ফিলিপাইনের নাম ছিল। কিন্তু ২০১৩ সালে আইন সংস্কার করে ক্যাসিনোগুলোকে অর্থপাচার আইনের আওতায় নিয়ে আসা উচিৎ কি না, সেই প্রশ্নে তাদের আইন প্রণয়নকারীদের মধ্যে দ্বিধা তৈরি হয়। অবশেষে তারা সিদ্ধান্ত নেন ক্যাসিনোগুলোকে আইনের বাইরে রাখা হবে।

বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ কার্ল কেনড্রিকও এ ব্যাপারে জোর দিয়ে বলেছেন, ফিলিপাইনের ব্যাংকগুলোর গোপনীয়তা আইন আরও শিথিল করার জন্য যাতে করে অর্থ পাচার কারীদের ধরতে সুবিধা হয়। বাংলামেইল

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা