,

সাভারে সাড়ে ১২ লাখ টাকা ছিনতাই  দিনে-দুপুরে গুলি করে

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানী সাভারের বলিয়ারপুর এলাকায় দিন-দুপুরে গুলি করে একটি প্রাইভেট কার থেকে সাড়ে ১২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আজ বিকাল পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুলিবিদ্ধ একজন সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

1425536151
প্রাইভেট কারটিতে সাভারের হেমায়েতপুরের নতুন পাড়া এলাকায় অবস্থিত হেভেন ফ্যাশনস লিমিটেডের পোশাক শ্রমিকদের বেতনের টাকা ছিল। হেভেন ফ্যাশনস কারখানার ব্যবস্থাপক (রক্ষণাবেক্ষণ) রেজাউল করিম বলেন, রাজধানীর মিরপুর ১ নম্বরের ইসলামী ব্যাংক শাখা থেকে ২৫ লাখ ৫২ হাজার ৫০০ টাকা তুলে একটি প্রাইভেটকারে করে কারখানায় যাচ্ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. গফুর, পরিচালক শওকত আলী ও ইসাহাক আলী।

 

সাভারের বলিয়ারপুর এলাকায় পৌঁছালে একটি কালো মাইক্রোবাস তাদের প্রাইভেট কারের গতিরোধ করে। এরপর পেছন থেকে দুটি মোটরসাইকেলে করে চারজন এসে ফাঁকা গুলি ছুড়তে থাকে। একপর্যায়ে প্রাইভেট কারের সামনের গ্লাস ভেঙে ফেলে দুর্বৃত্তরা গাড়ির ভেতরে গুলি চালিয়ে ১২ লাখ ৫২ হাজার ৫০০ টাকার একটি ব্যাগ নিয়ে যায়। বাকি ১৩ লাখ টাকা অন্য ব্যাগে ছিল। গুলিতে পরিচালক শওকত আলী আহত হন। তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা