নাসিরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন : লিখিত অভিযোগ

up electionনিজস্ব প্রতিবেদক : ব্রা‏হ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার ১২ নং হরিপুর ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী (নৌকা) শংকরাদহ গ্রামের সুনামধন্য দেওয়ান পরিবারের সন্তান দেওয়ান আতিকুর রহমান আখির কর্মী সমর্তকদের উপর সতন্ত্র প্রার্থী (আনারস) নরহা গ্রামের মোঃ রাশেদ চৌধুরীর লোকজন আব্যাহত ভাবে হামলা, হুমকী ও বিভিন্ন ভয়ভীতি প্রদর্শনের লিখিত অভিযোগ প্ওায়া গেছে। এ বিষয়ে দেওয়ান আতিকুর রহমান আখির বড় ভাই দেওয়ান সোহেল ও নরহা গ্রামের মোঃ আবু তাহের চৌধুরী থানা ও উপজেলা ও নির্বাহী কর্মকর্তা বরাবর পৃথক পৃথক একাদিক লিখিত অভিযোগ দাখিল করে। অভিযোগে জানা গেছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২ নং হরিপুর ইউনিয়ন পরিষদে দেওয়ান আতিকুর রহমান আখিকে বাংলাদেশ আওয়ামীলীগ নৌকা প্রতীকে মনোনয়ন দেন। দলীয় মনোনয়ন পাওয়ার পর দেওয়ান আতিকুর রহমান আখির নির্বাচনী সমস্ত আচরণ বিধি মেনে প্রচারনা শুরু করেন। অন্য দিকে মোঃ রাশেদ চৌধুরী সতন্ত্র প্রার্থী হিসাবে এক দল দাঙ্গাবাজ ও লাঠিয়াল বাহীনিকে সঙ্গে নিয়া নিবাচনী আচরণ লংগন করে এলাকার নিরীহ মানুষ ও সাধারণ ভোটারদের বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকীর প্রদর্শন করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। সতন্ত্র প্রাথী রাশেদ চৌধুরী ও তার গুন্ডা বাহীনি দিনে ও রাতের আধারে বাড়ী বাড়ী গিয়ে নৌকার সমর্তকদের দেশীয় অস্ত্র দেখাইয়া হুমকী প্রদর্শন করে আসছে। নির্বাচনে সতন্ত্র প্রার্থীর পক্ষ অবলম্বন না করিলে নির্বাচনের পর বিভিন্ন লোককে দুনিয়া থেকে বিদায় করে দিবে বলে এমন হুমকীরও প্রমান পাওয়া গেছে। রাশেদ চৌধুরী ও তার গুন্ডা বাহীনির লোকজন এ পযর্ন্ত নৌকার সমর্তক বেশ কিছু লোকের বাড়ীঘর ও দোকান পাট ভাংচুর করে। রাশেদ চৌধুরী ও তার গুন্ডা বাহীনির অত্যাচার, নির্যাতন, ভয়ভীতির হাত থেকে রক্ষা পেতে ৩০ মার্চ নরহা গ্রামের মোঃ আবু তাহের চৌধুরী ১১ এপ্রিল শংকরাদহ গ্রামের দেওয়ান সোহেল বাদী হয়ে নাসিরনগর থানা সাধারণ ডায়রী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পৃথক দুইটি লিখিত অভিযোগ করে। এ বিষয়ে রাশেদ চৌধুরীর মোবাইল ফোনে বার বার যোগাযোগের চেষ্ঠা করে ও থাকে পাওয়া যায় নাই।

এ জাতীয় আরও খবর

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির