বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাহফুজ আনামের বিরুদ্ধে করা ৭২ মামলার কার্যক্রম স্থগিত

szczcSdvNWhHনিউজ ডেস্ক : ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে দায়ের করা রাষ্ট্রদ্রোহ ও মানহানির ৭২টি মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে এসব মামলা কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করা হয়েছে। আজ বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম শাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। মাহফুজ আনামের পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক।
একটি বেসরকারি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে মাহফুজ আনাম এক এগারোর সময়ে সামরিক গোয়েন্দা সংস্থার সরবরাহ করা তথ্য যাচাই না করেই পত্রিকায় প্রকাশ করার কথা স্বীকার করেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে নিয়েও এ ধরণের খবর প্রকাশিত হয়। যাচাই না করে এমন সংবাদ প্রকাশ ভুল ছিল বলে তিনি দুঃখ প্রকাশ করেন। তার এ বক্তব্য প্রচারের পর আওয়ামী লীগ ও সরকারের তরফে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক স্ট্যাটাসে এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। দাবি উঠে মাহফুজ আনামকে গ্রেপ্তার ও সম্পাদক পদ থেকে অব্যাহতি নেয়ার। দেশের বিভিন্ন আদালতে মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানি ও রাষ্ট্রদ্রোহ মামলা করেন আওয়ামী লীগ ও সহযোগি সংগনের নেতাকর্মীরা। তার বিরুদ্ধে এভাবে সারা দেশে মামলা দায়েরকে স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি বলে বিবৃতি আসে সুশীল সমাজ, ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম সংগঠন থেকে।

এ জাতীয় আরও খবর

সিন্ডিকেট থেকে কৃষকদের রক্ষা করার উদ্যোগ নিচ্ছে সরকার

কোনো অবস্থাতেই মব মেনে নেওয়া হবে না: ডা. জাহেদ

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

ইরানকে অস্ত্র না দিতে চীনের প্রেসিডেন্টকে চিঠি দিলেন ট্রাম্প

লোহিতসহ তিন সাগরে বাণিজ্য পথ বন্ধের হুমকি ইরানের

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

শাপলা চত্বরে হত্যাকাণ্ডে আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন

৫ লাখ ৪২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

দেশে বীর মুক্তিযোদ্ধা আছেন কতজন, জানালেন মন্ত্রী

১৪ দিনে রেমিট্যান্স এলো ১ হাজার ৬০৭ মিলিয়ন ডলার