,

নিজের গুলিতে কনস্টেবলের মৃত্যু

2016_04_11_16_41_36_vbwdWrF1W6D3OM5wINyV0lPMStwWWr_originalঝিনাইদহ : জেলার কোটচাঁদপুরে নিজ রাইফেলের গুলিতে সোলাইমান হোসেন (২৫) নামে এক কনস্টেবল নিহত হয়েছেন। সোমবার দুপুর পৌনে দুটার দিকে কোটচাঁদপুর থানার ভেতরে এ দুর্ঘটনা ঘটেছে।

কনস্টেবল সোলাইমান যশোরের ঝুমঝুমপুর এলাকার দায়তলা গ্রামের মোদাচ্ছের আলী মণ্ডলের ছেলে। তার পরিচয় নম্বর ৯৪৯। গত ২৯ ফেব্রুয়ারি তিনি কোটচাঁদপুর থানায় যোগদান করেন।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, দুপুরে থানায় তিনি ডিউটি করছিলেন। কিছু বুঝে ওঠার আগেই চেয়ারে বসে থাকা অবস্থায় নিজের চায়নিজ রাইফেলের গুলি তার বুকের বাম পাশে বিদ্ধ হয়। এতে তিনি মারা যান।

অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, গুলির শব্দ শুনে অন্যান্য সদস্য নিচে নেমে এসে দেখেন কনস্টেবল সোলাইমান গুলিবিদ্ধ হয়েছেন। সহকর্মীরা এ ঘটনায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার দায়িত্বরত চিকিৎসক আজিজুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা