,

বাঞ্ছারামপুরে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে মনোনয়ন ফরম নিয়ে বাণিজ্যের অভিযোগ

download (94)নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি বাড্ডা আসমাতুননেছা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে মনোনয়ন ফরম নিয়ে বাণিজ্যের অভিযোগ উঠেছে। বিদ্যালয় কর্তৃপক্ষ প্রতি ফরমে ২০ হাজার করে টাকা নিয়েছে বলে জানিয়েছেন প্রার্থীরা। এই নিয়ে প্রার্থী ও অভিভাবক মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
দরিকান্দি বাড্ডা আসমাতুননেছা উচ্চ বিদ্যালয় সুত্রে জানা গেছে, বিদ্যালয়ের অভিভাবক সদস্যপদে মনোনয়ন ফরম গত ৭ ও ১০ এপ্রিল বিক্রি হয়। এতে সাধারণ সদস্য পদে সাতজন, সংরক্ষিত নারী সদস্য পদে একজন এবং দাতা সদস্য পদে দুজন মনোনয়ন ফরম ক্রয় করেন। প্রতিটি মনোনয়ন ফরম বাবদ প্রত্যেকের নিকট থেকে ২০ হাজার করে টাকা নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার (১২ এপ্রিল) তা বাঁছাই করা হবে। আগামী ১৪ এপ্রিল প্রত্যাহার, ১৫ এপ্রিল প্রতিক বরাদ্ধ এবং ২৭ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে।
এবিষয়ে সংরক্ষিত নারী সদস্য প্রার্থী খালেদা মুনমুন দিপ্তী বলেন, ‘শিক্ষাবোর্ডের কোনো অনুমোদন ছাড়া মনোনয়ন ফরম বাবদ ২০ হাজার করে টাকা নিয়েছে। কি আর বলব এটা অনেক বেশি টাকা। এই নিয়ে আমরা প্রতিবাদও করেছি।’
এদিকে বাড্ডা গ্রামের ব্যবসায়ি অভিভাবক সদস্য প্রার্থী মো. তাজুল ইসলাম বলেন, ‘মনোনয়ন ফরম বাবদ ২০ হাজার করে টাকা নেওয়া হয়েছে। নির্বাচনে এই টাকা ব্যয় করা হবে বলে রশিদ দিয়েছে। আমিসহ সাতজন মনোনয়ন ফরম কিনেছি।’
এব্যাপারে দরিকান্দি বাড্ডা আসমাতুননেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির বলেন, ‘বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি রেহান উদ্দিন দুলাল সাহেবসহ সকলের সিদ্ধান্ত অনুয়ায়ী মনোনয়ন ফরম বাবদ ২০ হাজার করে টাকা নেওয়া হয়েছে। এই টাকা নির্বাচনের কাজে ব্যয় করা হবে বলে জানিয়েছে কমিটি।’
এবিষয়ে দরিকান্দি বাড্ডা আসমাতুননেছা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি রেহান উদ্দিন দুলাল সাংবাদিকদের বলেন, ‘বেসরকারি বিদ্যালয়ের কমিটি সিদ্ধান্তই সর্বশেষ সিদ্ধান্ত। কমিটি ইচ্ছা করলে এমন(২০ হাজার) টাকা নিতে পারে। আমরা এই টাকা নির্বাচনে ব্যয় করবো এবং টাকা উদ্ধৃত থাকলে সেটা বিদ্যালয়ের কোষাগারে জমা থাকবে।’
এব্যাপারে বাঞ্ছারামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু তৌহিদ বলেন, ‘বেসরকারি বিদ্যালয়ের নির্বাচনে কত টাকা নেওয়া যাবে এমন কোনো বিধান নেই। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুয়ায়ি নির্বাচন পরিচালনার জন্য একটা পরিমান টাকা নেওয়া যেতে পারে।’
এবিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই-খাজা আলামীন বলেন, ‘বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য নির্বাচনে মনোনয়ন ফরম বাবদ ২০ হাজার করে টাকা নেওয়া অনেক বেশি। আমি এটা খোঁজ নিয়ে ব্যবস্থা নিব।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে