,

সরকারকে ৪৩৫ কোটি টাকা লভ্যাংশ দিলো ৪ প্রতিষ্ঠান

17571-untitled-1নিউজ ডেস্ক : ২০১৪-১৫ অর্থবছরের লভ্যাংশ হিসেবে সরকারকে ৪৩৫ কোটি টাকা জমা দিয়েছে রাষ্ট্রায়ত্ব চারটি আর্থিক প্রতিষ্ঠান।

বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল), ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), ইউএই বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানি (ইউবিকো) এবং সাধারণ বিমা করপোরেশনের পক্ষ থেকে রোববার (১০ এপ্রিল) সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে এ সংক্রান্ত লভ্যাংশের চেক হস্তান্তর করা হয়।

বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) চেয়ারম্যান ও অর্থসচিব মাহবুব আহমেদ ও নির্বাহী পরিচালক এসএম ফরমানুল ইসলাম প্রতিষ্ঠানের ৩৫০ কোটির টাকার চেক অর্থমন্ত্রীকে দেন।

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), চেয়ারম্যান মজিব উদ্দিন আহমেদ ও ব্যবস্থাপনা পরিচালক ইফতিখার-উজ-জামান প্রায় ৬০ কোটি টাকার চেক হস্তান্তর করেন।

ইউএই বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানির (ইউবিকো) ডেপুটি চেয়ারম্যান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক ড. এএম আকবর ৮৩ লাখ টাকার চেক অর্থমন্ত্রীর হাতে তুলে দেন।

এছাড়া সাধারণ বিমা করপোরেশনের চেয়ারম্যান ড. সোহরাব উদ্দিন একচুয়ারি ও ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) শামাম আখতার ২৫ কোটি টাকা লভ্যাংশের চেক তুলে দেন।

এসময় মুহিত বলেন, প্রতি বছরই কিছু কিছু সরকারি প্রতিষ্ঠান লভ্যাংশ দেয়। এ উৎসব আমার কাছে ভালো লাগে। কারণ এতে বোঝা যায়, কোন কোন সরকারি প্রতিষ্ঠান সফলভাবে পরিচালিত হচ্ছে। বিশেষ করে যারা লাভ করে। সরকারি প্রতিষ্ঠানের বেশিরভাগ জনসেবার কাজে সম্পৃক্ত। সেজন্য তাদের কাছ থেকে এ রকম লভ্যাংশ আশা করা ঠিক নয় বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা