,

 সড়ক পরিবহন আইন আগামী অধিবেশনেই পাস হতে পারে

 

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের আগামী অধিবেশনেই সড়ক পরিবহন আইন পাস হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, কঠোর শাস্তির বিধান রেখে সংসদের আসন্ন অধিবেশনে সড়ক পরিবহন আইনের খসড়া উপস্থাপন করা হবে।রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রস্তাবিত সড়ক পরিবহন আইন-২০১৬ এর খসড়া চূড়ান্ত করার লক্ষ্যে সংশ্লিষ্ট মাল্টি স্টেক-হোল্ডারদের নিয়ে দিনব্যাপী এক কর্মশালায় সেতুমন্ত্রী এ কথা বলেন।

obaydul-kader_23372

ওবায়দুল কাদের বলেন, মন্ত্রী কিংবা মন্ত্রণালয়ের খবরদারি নয়, আইন হতে হবে জনস্বার্থে। যেভাবেই হোক সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সড়ক দুর্ঘটনা সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে হবে। একটি যুগোপযোগী আইন এবং এর বাস্তবায়ন সড়ক পরিবহন খাতের জন্য অত্যন্ত জরুরি বলে তিনি মত প্রকাশ করেন।ওবায়দুল কাদের বলেন, পরিবহন খাতে শৃঙ্খলা বিধান এবং যানজট কমিয়ে আনা কঠিন চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় মন্ত্রী সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, বিআরটিএর চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ড. এন পারানিয়েথারান, গবেষক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, নিরাপদ সড়ক চাইয়ের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী খান এবং বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহেল তালুকদার।দিনব্যাপী কর্মশালায় খসড়া আইনের ওপর আলোচনা-পর্যালোচনা শেষে প্রস্তাবসমূহ চূড়ান্ত করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে