,

অপরাধীদের অপরাধ থেকে সরিয়ে আনতে হবে : প্রধানমন্ত্রী

1460270391নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অপরাধীদের কিভাবে সংশোধন করা যায় তা দেখা হবে। তাদের নানা ধরনের প্রশিক্ষণ দেয়ার চেষ্টা করা হবে। কারণ, যাদের বন্দি করা হয়, তারা অপরাধী। তবে তাদের অপরাধ থেকে সরিয়ে আনতে হবে। অপরাধ প্রবণতা থেকে কিভাবে সরিয়ে আনা যায় তা চিন্তা করতে হবে। প্রযুক্তির উন্নয়ন হচ্ছে তার সঙ্গে অপরাধেরও ভিন্নতা পাচ্ছে। কোনো লোক অপরাধ করলে তাকে শাস্তি দিলেই অপরাধ শেষ হয়ে গেল তা নয়।
আজ রোববার সকাল ১০টায় দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগার উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, বন্দিদের কাজের বিনিময়ে মজুরি দিতে হবে। প্রয়োজনে একজন বন্দি যেন তার উপার্জিত মজুরি নিজের পরিবারকে দিতে পারে সে সুযোগ করে দিতে হবে। তাদের প্রয়োজনীয় পণ্য তারা তৈরি করে নিতে পারবে।
প্রধানমন্ত্রী বলেন, আজকের দিনে জাতির পিতাকে শ্রদ্ধা জানাই। চার নেতার প্রতি শ্রদ্ধা জানাই, যাদের কারাগারে হত্যা করা হয়েছিল। ত্রিশ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের বিনিময়ে স্বাধীনতা পেয়েছিলাম তাদের প্রতি শ্রদ্ধা জানাই।
তিনি বলেন, বঙ্গবন্ধু জীবনের অনেকটা সময় কাটিয়েছিলেন এই কারাগারে। তিনি কেন ছিলেন, মানুষের জন্য, অধিকার প্রতিষ্ঠার জন্য। মানুষের কল্যাণে কথা বলেই তিনি কারাগারে ছিলেন। সেই ছয় দফা দেয়ার জন্যই তাকে বন্দি করা হয়েছিল।
তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি মানুষের মান উন্নত হবে। সেই লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। তার ফলে দেশ উন্নত হচ্ছে।
প্রসঙ্গত, ঢাকা কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের সময় বন্দী নারীদের গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে নেয়া হবে। পরে তাদের কেরানীগঞ্জে নতুন কারা ভবনে আনা হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা