,

ত্রাণমন্ত্রীর ১৩ বছরের সাজার রায় বহাল

maya

নিউজ ডেস্ক : দুর্নীতি মামলায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়ার রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
আজ রোববার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে হাইকোর্টে মামলাটির পুনরায় শুনানি চলতে আর বাধা থাকল না। একই সঙ্গে নিম্ন আদালত দেয়া ১৩ বছরের কারাদণ্ডও বহাল থাকল।
বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
গত বছর ১৪ জুন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়াকে খালাস করে হাইকোর্টের দেয়া রায় বাতিল করে আবার শুনানির আদেশ দেন আপিল বিভাগ। এ রায়ের বিরুদ্ধে রায় পুনর্বিবেচনার আবেদন করেছিলেন ত্রাণমন্ত্রী।
শুনানিতে মায়ার পক্ষে ছিলেন আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।
দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান জানান, মায়ার রিভিউ আবেদন খারিজ হওয়ার ফলে তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা চলতে আর কোনো বাধা থাকল না।
মামলার বিবরণে জানা যায়, অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ১৩ জুন সূত্রাপুর থানায় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বিরুদ্ধে মামলা করে দুদক। অভিযোগে বলা হয়, বিভিন্ন সময়ে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ২৯ লাখ টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন। ২০০৮ সালে ঢাকার একটি বিশেষ আদালত মায়াকে ১৩ বছরের কারাদণ্ডাদেশ ও পাঁচ কোটি টাকা জরিমানা করেন।
পরে মায়া ওই রায়ের বিরুদ্ধে ২০০৯ সালের ২৫ মে হাইকোর্টে আবেদন করেন। আবেদনের শুনানি শেষে ২০১০ সালের ২৭ অক্টোবর হাইকোর্ট মায়ার আপিল মঞ্জুর করে তার সাজা বাতিল করে খালাস দেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা