মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় পাহাড়ী ঢলে কৃষকের রঙ্গিন স্বপ্ন এখন পানির নিচে (ভিডিও)

cf98bbbece96f9251c293cdf1759ff74ব্রাহ্মণবাড়িয়ায় ভারতের উজান থেকে নেমে আসা ও গত কয়েক দিনের বৃষ্টির পানিতে তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ধানী জমির ফসল। ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়ে দিশেহারা হয়ে পড়েছে কৃষকরা। কিভাবে আগামী দিনে খাদ্য ঘাড়তি পুষিয়ে নিবে তা নিয়ে এখন দুশ্চিন্তায় কৃষকরা। দ্রুত ধান কেটে নেয়ার পরামর্শ দিয়েছেন কৃষি কর্মকর্তারা। ক্ষয় ক্ষতি নিরুপনে যাছায় বাচায় করছে প্রশাসন।ব্রাহ্মণবাড়িয়ায় গত কয়েক দিনের বৃষ্টিতে ও ভারতের  উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে তলিয়ে গেছে জেলার কসবা, আখাউড়া, বিজয়নগর, সরাইল ও সদর উপজেলা সহ বিভিন্ন এলাকার কয়েক হাজার হেক্টর জমির ফসল। এতে ব্যাপক ক্ষতির মুখে দিশেহারা হয়ে পরেছে কৃষকরা। অনেকে আবার কাঁচা ধান পানি থেকে কেটে আনছে। কিভাবে আর্থিক ক্ষতি পুশিয়ে নিবে এ নিয়ে এখন দুচিন্তায় কৃষকরা। শেষ সময়ে এসে জমির ফসল পানিতে তলিয়ে যাওয়ায় আগামী দিনে কি ভাবে খাদ্য চাহিদা পুরণ করবে  এই নিয়ে বিপাকে পরেছে।
কৃষকরা জানান, তাদের সবটুকু জমির ফসল পানিতে তলিয়ে গেছে। এতে ১০০ ভাগের মধ্যে ৮০ভাগ ধান নষ্ট হয়ে গেছে। ধান কাটায় নিয়োজিত শ্রামিকরা জানান, পানিতে নেমে ধান কাটতে গিয়ে তারা নানা পানি বাহিত রোগে আক্রান্ত হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের হিসেবে জেলায় দেড় হাজার হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে।  আমরা কৃষকদের দ্রুত পাকা ধান কেটে নেয়ার পরামর্শ দিচ্ছি।

তবে বেসরকারি হিসেব মতে তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর জমি। কি পরিমান আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নির্ধারন করতে পারেনি সংশ্লিষ্টরা।
এদিকে জেলা প্রশাসক জানান, ক্ষতিগ্রস্থ কৃষকের তালিকা প্রনয়ন করা হচ্ছে। ক্ষতিগ্রস্থ কৃষককে সহযোগিতা করার জন সরকারকে জানিয়েছি।ক্ষতিগ্রস্থ কৃষকদরে সরকার দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দিবে এমনটায় প্রত্যাশা সকলের।

https://www.youtube.com/watch?time_continue=6&v=YRloO7k9ZYk

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের