,

সরাইলে প্রবাসীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি

download (91)সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলে সৌদী প্রবাসী হুমায়ুন কবিরের বসত বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি হয়েছে। উপজেলার কালিকচ্ছ বিজিবি ক্যাম্পের ৫০ গজ পশ্চিম পাশে গত শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে। ডাকাতদল নগদ টাকা স্বর্ণালঙ্কার সহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে। গৃহকর্তা জানান, তার নতুন বাড়ির ৪তলা ভবনের তৃতীয় তলায় বসবাস শুরু করছেন তিনি। গত শুক্রবার গভীর রাতে নিচতলার ক্লাক্সিবল গেইটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ১০/১২ জনের সংঘবদ্ধ একদল ডাকাত। তাদের হাতে ছিল রামদা চাপাতি বল্লম ও ছুঁড়া। শর্ট প্যান্ট পড়া ও মুখোশধারী ডাকাতরা কক্ষের ভেতরে প্রবেশ করেই দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সকলকে জিম্মি করে ফেলে। পরে গৃহকর্তা হুমায়ুনের হাত পা ওড়না দিয়ে বেঁধে ফেলে। নতুন বাড়ি করার সময় ট্যাক্স দেয়নি হুমায়ুন। এজন্য তারা ট্যাক্স আদায় করতে এসেছে বলে হুমায়ুনকে জানায়। পরে ডাকাতরা ইচ্ছেমত নগদ ৩২ হাজার টাকা, ১০ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও ৭টি বিদেশী মুঠোফোন সেট সহ মো ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে যায়। গতকাল শনিবার দুপুরে সরাইল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে কথা বলতে সরাইল থানার অফিসার ইনচার্জ রুপক কুমার সাহার (০১৭১৩-৩৭৩৭৩১) মুঠোফোনে একাধিকবার ফোন দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ