,

বনানীতে ট্রেনে কাটা পড়ে ২ জন নিহত

17481-trainamarনিউজ ডেস্ক : ঢাকার বনানীতে ট্রেনে কাটা পড়ে দুইজন মারা গেছেন। বনানী রেলস্টেশনের উত্তর পাশে লাল মসজিদ সংলগ্ন রেললাইনে শনিবার সকাল সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে মিজানুর রহমান (৪৫) নামে এক ব্যক্তির নাম জানা গেছে। তিনি পিরোজপুর সদর থানার কদমতলা গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। অপরজনের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর জানান, সকালে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই দু’জন মারা যান। পরে মিজানুরের ভাই বাবুল ইসলাম থানায় এসে লাশ শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ

সরকারকেও দায়িত্বশীল হতে হবে: জামায়াত আমির

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’