,

নাস্তিকদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে : আল্লামা শফী

1ফেনী প্রতিনিধি : নেতাকর্মীদের উদ্দেশ্যে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফি বলেছেন, ‘যারা ইসলামের পাঁচটি মূল ভিত্তির একটিরও বিরোধিতা করবে তারা নাস্তিক। তোমরা তৈরি থেকো। নাস্তিকদের বিরুদ্ধে যখনি ডাক দেয়া হবে তোমাদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।’

শুক্রবার বিকেলে ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে হেফাজতে ইসলামের উদ্যোগে আয়োজিত শানে রেসালত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

রাজনীতিবিদদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা রাজনীতি করেন আমরা বাধা দেব না। কিন্তু ইসলাম নিয়ে বাড়াবাড়ি করলে কাউকে ছাড় দেয়া হবে না। বাংলার মাটিতে হেফাজতে ইসলামের একজন কর্মী বেঁচে থাকতেও ইসলাম নিয়ে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না।’

সংগঠনের ফেনী জেলা সভাপতি মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন হেফাজতের কেন্দ্রীয় মহাসচিব জুনাইদ বাবুনগরী, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী ও ঢাকা মহানগরীর নেতা মুফ্তি সাখাওয়াত হোসাইনসহ বিভিন্ন জেলা নেতারা।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা