সরাইলে ২টি বসতঘরে আগুন
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় ২টি বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘরে থাকা নগদ টাকাসহ ৩ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
জানাযায়, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২ টার দিকে উপজেলার পানিশ্বর ইউনিয়নের শোলাবাড়ি গ্রামের আব্দুল কাদির মিয়ার বাড়িতে, মোঃ জালাল মিয়া ও মোঃ খোকল মিয়া বসত ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে মোঃ জালাল মিয়ার ঘরে বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন তার ভাই খোকন মিয়া ঘরে ছড়িয়ে পড়ে। এতে নগদ টাকাসহ ৩ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
পরে খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছে ২ ঘন্টা সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় চেয়ারম্যান মোঃ নুরুল (নুরু মিয়া) বিষয়টি নিশ্চিত করেন।











