ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু

download (63)ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় মোহাম্মদ আলী (২৩) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে পৌরশহরের মেড্ডা মোদক বাড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোহাম্মদ আলী সদর উপজেলার কালিসীমা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। সে পৌরশহরের সিটি মডেল কলেজের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শহরের মেড্ডা মোদক বাড়ি এলাকায় ‘জাপানি বিল্ডিং’ নামে একটি ভাড়া বাসার ছয় তলায় পরিবারের সঙ্গে থাকতেন মোহাম্মদ আলী। গত দুইদিন আগেই তারা ভাড়া বাসাটি ছেড়ে দিয়ে ঘরের আসবাবপত্র নতুন বাসায় সরিয়ে নেন। তবে কিছু আসবাবপত্র রয়ে যাওয়ায় মোহাম্মদ আলী ছাড়া পরিবারের সবাই বৃহস্পতিবার তাদের নতুন বাসায় চলে যান। বৃহস্পতিবার রাতে মোহাম্মদ আলী একাই বাসায় ছিলেন। শুক্রবার সকাল থেকে পরিবারের লোকজন মোহাম্মদ আলীর মুঠোফোনে একাধিকবার ফোন করেও তার কোনো সাড়া পাননি। বিষয়টি সন্দেহজনক মনে হলে শুক্রবার বিকেলে পরিবারের লোকজন ভাড়া বাসায় এসে দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে মোহাম্মদ আলীর মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আনিছুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যাকা- ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।

এ জাতীয় আরও খবর

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির