বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংসার সর্বনাশ আওয়ামীলীগ নেতার

images (32)আমিরজাদা চৌধুরী,ব্রাহ্মণবাড়িয়া : সংসার সর্বনাশ হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের দ্বিতীয় সারির এক নেতার। নেতার অভিযোগ তার স্ত্রীকে ফুসলিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আর একাজে জড়িত তারই এক রাজনৈতিক সহকর্মী। যার বিরুদ্ধে অভিযোগ তিনি জেলা আওয়ামীলীগের সম্পাদকীয় পদধারী। তিনিও বিবাহিত। স্ত্রীকে বাগিয়ে নেয়ার ঘটনায় ঢাকার বাসিন্দা ঐ শিল্পপতি নেতা গুলশান থানায় অপহরনের মামলা করেছেন। মন্ত্রী-এমপি’র কাছেও করেছেন নালিশ। রাজনৈতিক মহলতো বটেই গোটা ব্রাহ্মণবাড়িয়াতেই আলোচিত এখন এ ঘটনা। ঝড়ের গতিতে মুখেমুখে ছড়াচ্ছে এ কাহিনী। কেউ বলছেন পরকীয়া প্রেমে ঐ বধু ঘর ছেড়েছেন, কেউ বলছেন স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় সংসার জীবনের ইতি ঘটিয়েছেন, এক নেতার বউ আরেক নেতা বাগিয়ে নিয়েছেন এমন আলোচনা সর্বত্র। ঘরছাড়া ঐ গৃহবধু এখন কোথায় ? এর উত্তরও খুজছে কৌতহলী মানুষ। তবে নেতার স্ত্রী বলছেন তিনি কারো হাত ধরে ঘর ছাড়েননি। স্বামীর অত্যাচারে ঘর ছেড়েছেন। তালাকও দিয়েছেন। আছেন ঢাকাতেই।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান রতনের স্ত্রী ফারজানা হোসেন সোনিয়া ঘর ছেড়েছেন ২৯ শে মার্চ সকালে। এরপরই কথা উঠে জেলা আওয়ামীলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ঢাকায় একটি বানিজ্যিক প্রতিষ্ঠানে কর্মরত সৈয়দ তৌফিক আহমেদের হাত ধরে উধাও হয়েছেন গৃহবধু সোনিয়া। অবশ্য ঐদিনের পর তারা দু-জনই আড়াল হয়ে যান। রতন তার স্ত্রীকে খুজে হয়রান হন। পুলিশ নিয়ে ছুটে চলেন তৌফিকের বাসায়,তার বন্ধু-আত্বীয় স্বজনের এখানে। স্ত্রী বাগিয়ে নেয়ার বিচার পেতে ছুটে যান প্রভাবশালীদের দুয়ারে।
এ ব্যাপারে তিনি গুলশান থানায় একটি মামলা দেন। এতে তার স্ত্রীকে অপহরনের অভিযোগ আনা হয় তৌফিকের বিরুদ্ধে। রতন আর সোনিয়ার দাম্পত্য জীবন দীর্ঘ ১৮ বছরের। তাদের রয়েছে ৩ সন্তান। ৬ লাখ টাকা দেনমোহরে ১৯৯৮ সালের ৬ ই সেপ্টেম্বর বিয়ে হয় এ দু-জনের।
রাজনৈতিক সহকর্মী হওয়ায় রতনের ব্সাায় যাওয়া আসাছিলো তৌফিকের। অভিযোগ এরমধ্যেই নেতার সুন্দরী স্ত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে উঠে তার।
আবদুল হান্নান রতন বলেন- আমি ডকুমেন্ট ছাড়া কোন কথা বলছিনা। শুধু শুধু একজনকে দায়ী করছিনা। মার্চের ২০ তারিখ থেকে ২৯ তারিখ পর্যন্ত ফোনে তারা দু-জন ২৪ ঘন্টার মধ্যে ২০ ঘন্টাই কথা বলেছে। আমার বাসা থেকে বের হয়ে যাওয়ার পরও তার সঙ্গে কথা বলেছে। ৩১ মার্চ পর্যন্ত সে তার সঙ্গেই ছিলো। আমার গাড়ি-বাড়ি আছে। আমি ২/৩টি গাড়ি মেইনটেইন করি। আমার গাড়ি রেখে সে তৌফিকের গাড়ি কেন ব্যবহার করবে । তার গাড়ি কেন চেয়ে নেবে। আমি বিষয়টি এমপি সাহেবকে জানানোর পর তিনি তাকে জিজ্ঞেস করেন। সে স্বীকার করেছে গাড়ি দিয়েছে,ফোনে কথা বলেছে। তখন এমপি সাহেব বলেছেন তার ওয়াইফতো রাজনীতি করেনা। তার সঙ্গে তোমার ফোনে কথা হবে কেন। তার বউকে গাড়ি দিয়েছো সেটা কি তুমি রতনকে জানিয়েছ। এর কোন উত্তর দিতে পারেনি সে। তখন এমপি সাহেব তাকে বলেছেন ইউ আর এ কালপ্রিট।
রতন জানান-তার স্ত্রী ২৯ তারিখ সকাল ১১ টায় ঘর থেকে বের হয়ে যান। সন্ধ্যায় তিনি বিষয়টি জানতে পারেন। এরপর তিনি থানা-পুলিশের সহায়তা নেন। তিনি বলেন ঐদিন দিবাগত রাত আড়াইটায় অর্থাৎ ৩০ তারিখে পুলিশ নিশ্চিত হয় সে তৌফিকের সঙ্গেই গেছে। আরো একটি ব্যাপার হচ্ছে ২৯ তারিখ থেকে তৌফিক অফিসে যাচ্ছেনা। ৩০ শে মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত সে অফিসে গেলো না কেন ? তৌফিকের চক্রটি এমপি’র কাছে পাত্তা পাইনি। তিনি বলেছেন এটি জগন্য অপরাধ। এখন যা হচ্ছে তৌফিককে সেইভ করার জন্যে হচ্ছে। তার অভিযোগ কোটি কোটি টাকার লোভে তার স্ত্রীকে ফুসলিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় কাকের মাংস কাকে খেয়েছে। যা খুব কষ্টকর। আপনি বাসায় কাউকে দাওয়াত দিলেন। সে এসে যদি আপনার স্ত্রী-কন্যার দিকে তাকায়, খারাপ চিন্তা করে তাহলে মানুষ সামাজিকভাবে চলাফেরা করতে পারবে। এই হলে সমাজে কিভাবে থাকবেন বলেন। আন মেরিট কোন মেয়ে হলে কথা ছিলো। আমার স্ত্রীর বয়স ৩৮/৪০। সে তিন সন্তানের মা। আজকে তাকে ফুসলিয়ে-বিভ্রান্ত করে এমন ঘটনা ঘটাইলো। তিনি বলেন আমি যদি মাইর-দোরই করতাম তাহলে সে থানা পুলিশের আশ্রয় নিতো। ডাক্তারের চিকিৎসা করাতো। মারধোরের মধ্যে ১৮ বছর সে পার করলো কিভাবে। দীর্ঘদিন অশান্তিতে কাটলো কেউ জানলো না। আমার বিরুদ্ধে কোন থানা পুলিশ হলোনা। তিনি বলেন এরা একটা সিন্ডিকেট। ব্রাহ্মণবাড়িয়া যুবলীগের এক নেতা আরেকজনের স্ত্রীকে বাগিয়ে নিয়ে বিয়ে করেছে। একটা ফ্যামিলি ধ্বংস করে দিয়েছে। এটা একটা ধারা হয়ে গেছে। আসলে তারা মনে করেছিলো আমার ওয়াইফের নামে কোটি কোটি টাকা রয়েছে ব্যাংকে। কিন্তু আমার স্ত্রীর নামে কোন একাউন্টই নেই। সে ভদ্রমহিলার লাইফটা হেল করে দিয়েছে। তিনি আরো বলেন- বানিজ্যিক প্রতিষ্ঠানের একজন চাকুরীজীবি আওয়ামীলীগের কমিটিতে থাকে কি করে ?
তবে ফারজানা হোসেন সোনিয়া বলেছেন তিনি কারো হাত ধরে ঘর ছাড়েননি। স্বামীর দীর্ঘ নির্যাতনে অতিষ্ঠ হয়েই ঘর ছেড়েছেন। তৌফিকের সাথে যোগাযোগ থাকার কথা স্বীকার করে বলেন সেটা ছিলো অন্য পারপাসে। সোনিয়া নিজেই গত ২ রা এপ্রিল এ প্রতিবেদকের মোবাইলে ফোন করে বলেন তৌফিক কে ? তাকে ধরে আমার ঘর থেকে বের হতে হবে কেন? সেখানেতো অন্য আরেকজনের নামও হতে পারে। তিনি জানান- ২৯ শে মার্চ তিনি রতনকে ডিভোর্স দিয়েছেন । সে তা রিসিভ করলো কি না করলো তাতে আমার কোন কিছু যায় আসেনা। ১৮ বছর একদিন-দুদিন নয়। একমাস-দু-মাস নয়। দীর্ঘ সময়। তিলতিল করে গড়ে তোলা সংসার, তিন সন্তানকে ফেলে আমি ডিভোর্স দেয়ার পদক্ষেপ কেন নিলাম? তা ছোটখাটো কোন কারনে নয়। আপনার যখন দেয়ালে পিঠ ঠেকে যাবে তখন আপনি পাল্টা আক্রমন করবেন। আমি তার মতো জানোয়ার নয় বলেই স্বসম্মানে ডিভোর্স দিয়ে চলে এসেছি। আমার গায়ে হাত তুলতে তুলতে আমার পিঠ দেয়ালে ঠেকিয়েছে। ২৩ শে মার্চ সে আমার গায়ে হাত তুলে। গলাটিপে ধরে মারার জন্যে। বলে আমি নাকি ১০/১২ জনের সঙ্গে প্রেম করেছি। তাহলে সে কেন আমার সাথে সংসার করলো। এখন ফিরিয়ে নেয়ার জন্যে জোর চেষ্টা চালাচ্ছে। তার কান্ডকীর্তি কারো অজানা নয়। তিনি আরো বলেন আমি ঢাকাতেই আছি। বাবার বাড়িতেও যাইনি। তার টাকা আছে,ক্ষমতা আছে। তার হয়রানীর ভয়ে আমার বাবা-মাও বাসায় থাকছেনা। এক প্রভাবশালীর পরিচয় দিয়ে বলেন আমি তার বাসাতেই আছি। তাহলে আমি তৌফিকের সঙ্গে গেলাম কোথায় ? তৌফিক কোথায় আর আমি কোথায়। তবে এটা সত্যি তৌফিকের সঙ্গে আমার অনেকবার কথা হয়েছে। রতন আমার নামে অনেক ঋন উঠিয়েছে। তৌফিক যেহেতু বানিজ্যিক প্রতিষ্টানে চাকুরী করে ঋনের বিষয়ে তার সঙ্গে ডিসকাস করেছি। আমি তাকে ডিভোর্স দিলে এই ঋনগুলো কি হবে তা নিয়ে কথা বলেছি। এখন সে মানুষগুলোকে হেরাস করছে। ডিভোর্স দেয়ার পরও ভয়ে আমাকে পালিয়ে থাকতে হচ্ছে। আমি এ থেকে নিস্কৃতি পেতে প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে যাবো। তাকে নির্যাতন ও হয়রানীর অভিযোগে তিনি রতনের বিরুদ্ধে একাধিক মামলা করছেন বলেও জানান। এফিডেভিটের মাধ্যমে রতনকে ডিভোর্স দিয়েছেন সোনিয়া। যাতে দেখা যায় মহানগর হাকিমের আদালতে গত ২৮ শে মার্চ এই এফিডেভিটটি করা হয়। যাতে বিয়ের পর থেকে মনের মিল হচ্ছেনা বলে তালক দেয়ার কথা উল্লেখ করেন। অভিযুক্ত সৈয়দ তৌফিক আহমেদ বলেন- সোনিয়ার সাথে আমার ফোনে কথা হয়েছে শুধু ব্যাংকিং ব্যাপারে। আর একজনের সাথে ফোনে কথা হতেই পারে। কিন্তু যে অভিযোগ আনা হয়েছে তা কোনভাবেই ঠিক নয়। আমি সেধরনের চরিত্রের লোক নই। সে যখন আমাকে বলেছে তার স্ত্রী আমার সঙ্গে রয়েছে তখন আমি তাকে চ্যালেঞ্জ করেছিলাম। আমি তার বাসায় দু-একবার গিয়েছি এটা সত্যি। সেই পরিচয়ের সুত্রে তিনি আমার কাছে গাড়ি চেয়েছেন। তিনি হেল্প চেয়েছেন বলে আমি করেছি। তিনি জানান- তিনি ৪ এপ্রিল জামিন নিয়েছেন। ঐদিন রাতেই পুলিশ তার বাসায় গেছে। তাকে নানাভাবে হয়রানী করা হচ্ছে।