,

‘বাংলাদেশে আসুন, সৌন্দর্য সম্পর্কে জানুন’

 
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পর্যটনের অপার সম্ভাবনাময় দেশ উল্লেখ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, পর্যটনের জন্য আকর্ষণীয় স্থান বাংলাদেশে আসুন, এদেশের সৌন্দর্য সম্পর্কে জানুন।রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুক্রবার বিকেলে ১৩তম আন্তর্জাতিক পর্যটন মেলা- ‘নভোএয়ার ঢাকা ট্রাভেল মার্ট-২০১৬’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

17158

রাশেদ খান মেনন বলেন, এক সময় বাংলাদেশ সম্পর্কে বিদেশি পর্যটকদের যেমনটা ধারণা ছিল, এখন আর সেটা নেই। এখন বাংলাদেশে অনেক পরিবর্তন হয়েছে। পর্যটনের জায়গাগুলোতে আবাসিক ও যোগাযোগ ব্যবস্থার অনেক পরিবর্তন হয়েছে। এখানকার জায়গায় রেল ও বিমান যোগাযোগের ব্যবস্থা হচ্ছে। নদীগুলোও পর্যটনের আওতায় নিয়ে আসা হচ্ছে। এ সময় তিনি প্রাইভেট ট্যুর অপারেটরদের অবকাঠামোগত সহায়তা করা হবে বলে উল্লেখ করেন।তিনি বলেন, এখন বাংলাদেশে যারা আসেন তারা ভিন্ন ধারণা নিয়ে যান। পরে স্ববান্ধব নিয়ে বাংলাদেশে ঘুরতে আসেন।

তিনি আক্ষেপ করে বলেন, প্রধানমন্ত্রী পর্যটন বর্ষ-২০১৬ ঘোষণা করলেও অর্থমন্ত্রণালয় অর্থ ছাড় দিতে রাজি নয়। তারা জানেনও না ক্যাম্পেইন করতে অর্থ লাগে।উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, আজ শুক্রবার বিকেল থেকে সোমবার পর্যন্ত চারদিনব্যাপী হোটেল সোনারগাঁওয়ে ভ্রমণ বিষয়ক পাক্ষিক ‘দি বাংলাদেশ মনিটর’ এই মেলার আয়োজন করেছে। মেলার প্রবেশমূল্য ধরা হয়েছে জনপ্রতি ২৫ টাক। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা খোলা থাকবে। শেষদিন রয়েছে র‌্যাফেল ড্র।

 

মেলায় ৫০টির মতো প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলা উপলক্ষে শনিবার ‘বাংলাদেশ মাইস ট্যুরিজম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। যেখানে প্রধান অতিথি থাকবেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দি বাংলাদেশ মনিটরের সম্পাদক ও মেলার চেয়ারম্যান কাজী ওয়াহিদুল আলম, ট্যুরিজম বোর্ডের পরিচালক ভুবন চন্দ্র বিশ্বাস, নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা