,

সরাইলে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২০

attackনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার শাহ্জাদাপুর ইউনিয়নের চকবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে শাহ্জাদাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতারী মেম্বার প্রার্থী মফিল মিয়ার সমর্থনে তার সমর্থকরা একটি মিছিল বের করেন। মিছিলটি স্থানীয় চকবাজার এলাকায় পৌঁছালে অপর মেম্বার প্রার্থী আজহার মিয়ার সমর্থকরা তাতে বাধা দেন। এসময় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি একপর্যায়ে সংঘর্ষে বাধে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। খবর পেয়ে সরাইল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
প্রসংগত আগামী ২৩ এপ্রিল এই ইউনিয়নের নির্বাচনের কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে