,

কিমের হাতে নতুন অস্ত্র! কাঁপছে শক্তিধর দেশগুলো?

আন্তর্জাতিক ডেস্ক :উত্তর কোরিয়ার নয়া অস্ত্রে কাঁপছে বিশ্ব। বিশেষত যেভাবে আমেরিকা এবং সিওলের বিরুদ্ধে একের পর এক হুঁশিয়ারি দিয়েছে কিম, তাতে যথেষ্ট চাপ বেড়েছে আমেরিকা, দক্ষিণ কোরিয়ার। একই সঙ্গে চাপে রয়েছে রাশিয়া, চীন এবং জাপানও। কিন্তু উত্তর কোরিয়ার হাতে কি এমন অস্ত্র রয়েছে তাতে ভয়ে কাঁপছে শক্তিধর দেশগুলি?

108232_150
জানা গেছে, কিম জং উনের মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র চোখের নিমিষে কোরিয়া উপদ্বীপের যে কোনো লক্ষ্যবস্তুসহ জাপান, চীন ও রাশিয়ায় আঘাত হানতে পারবে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার এক সামরিক কর্মকর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তার দাবি, পরমাণু ওয়ারহেডকে রোডোং ক্ষেপণাস্ত্রে বসানোর মতো ছোট আকারে নিয়ে আসতে পেরেছে উত্তর কোরিয়া। ফলে মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্রে পরমাণু ওয়ারহেড বা বোমা বসানোর সক্ষমতা অর্জন করেছে কিম।

 

 

তিনি আরো জানিয়েছেন, একটন ওজনের ওয়াহেড নিয়ে এই ক্ষেপণাস্ত্র ২০০০ কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। এসব ক্ষেপণাস্ত্র আদৌ ছুঁড়বে কিনা সেটি অবশ্য উত্তর কোরিয়ার রাজনৈতিক সিদ্ধান্ত বলেই মনে করছেন ওই কর্মকর্তা। যদিও এই উত্তর কোরিয়ার শক্তি নিয়ে বিশেষ বিতর্কে যেতে চায় না আমেরিকা। সে দেশের সামরিক কর্মকর্তাদের দাবি, উত্তর কোরিয়া এখনো এই ক্ষমতার কোনো পরিচয় দেয়নি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা