,

ভূমি মন্ত্রণালয়ে আউটসোর্সিং নয় : সংসদীয় কমিটি

 

 

নিজস্ব প্রতিবেদক : ভূমি মন্ত্রণালয়ের অধীন জেলা ও উপজেলা পর্যায়ের তৃতীয় শ্রেণীর পদে আউটসোর্সিং করে কর্মচারী নিয়োগ না দেয়ার পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি। এর পরিবর্তে স্থায়ীভাবে লোক নিয়োগের সুপারিশ করা হয়।জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৫তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

songsod20160407124734

 

কমিটি সদস্য জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, এ বি এম ফজলে করিম চৌধুরী, সুকুমার রঞ্জন ঘোষ, আমিনা আহমেদ বৈঠকে অংশ নেন।বৈঠকে ভূমি প্রশাসন এবং ভূমি ব্যবস্থাপনায় বিদ্যমান পরিস্থিতি ও সম্ভাব্য অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।

 

 

বৈঠকে জানানো হয় যে, সারাদেশে সহকারী কমিশনারের (ভূমি) ১২৬টি পদ খালি রয়েছে যা অতিদ্রুত নিয়োগ দেওয়া প্রয়োজন।
অ্যাসিল্যান্ডদের সরকারি কাজে গতিশীলতা আনয়নের জন্য তাদের পরিবহনের ব্যবস্থা করার সুপারিশ করা হয়।সরকারি কাজে ভূমি অধিগ্রহন করার ক্ষেত্রে ভূমির মূল্য যাচাইসংক্রান্ত বর্তমান নীতিমালাতে যে পূর্বের ১ বছরের মূল্য যাচাই করার কথা বলা হয়েছে তা সংশোধন করে কমপক্ষে ৩ বছর করা প্রয়োজন বলে মনে করে কমিটি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা