,

টানা ছয়বার ইউপি সদস্য : সরাইলে রোকেয়া বেগম বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত

rokea begom-07.04.16সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলে সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য পদে বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত হয়েছেন রোকেয়া বেগম। কালিকচ্ছ ইউনিয়নের ৪,৫ও ৬ নং ওয়ার্ডে এ পদে আর কোন প্রার্থী না থাকায় গতকাল নিটার্নিং কর্মকর্তা রোকেয়াকে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষনা দিয়েছেন। রোকেয়া বেগম ধারাবাহিক ভাবে ৬ষ্ট বারের মত ইউপি সদস্য নির্বাচিত হলেন। দলীয় সূত্র জানায়, রোকেয়া বেগম উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী। আবার উপজেলা আ’লীগের আহবায়ক কমিটির সদস্য। তিনি ১৯৯৪ সালে প্রথম কালিকচ্ছ ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত হন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। পরপর আরো চারবার নির্বাচনে জয়লাভ করেন। মহিলা সদস্য হিসাবে ২৯ বছর ভালই চালিয়েছেন তিনি। এবারকার নির্বাচনে তার আসনে শেলিনা বেগম নামের এক মহিলা মনোনয়ন পত্র জমা দেন। মাত্র দুইজন প্রার্থীর নির্বাচনী খেলা নিয়ে যখন মাঠে আলোচনা শুরু হয়েছে। ঠিক সেই সময় গত ৬ এপ্রিল স্বেচ্ছায় নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নেন শেলিনা বেগম। আর কোন প্রতিদ্ধন্ধি না থাকায় গতকাল বৃহস্পতিবার নিটার্নিং কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার স্বাক্ষরিত এক পত্রে রোকেয়া বেগমকে নির্বাচনের আগেই বে-সরকারি ভাবে নির্বাচিত ঘোষনা করেন। নারী নেত্রী রোকেয়া বেগম বলেন, আল্লাহ আমাকে ভাল রেখেছেন। আমি গত ৩০-৩৫ বছর ধরে আওয়ামী রাজনীতির পাশাপাশি স্বচ্ছতার সাথে জনগনের সেবা করে আসছি। এলাকার সকলে মিলে টানা পাঁচবারের পর ৬ষ্ট বারের মত আমার প্রতি যে ভালবাসা দেখিয়েছে তার ঋণ কোন দিন শোধ করতে পারব না। আমি শেলিনা বেগম ও ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সকল শ্রেণি পেশার নারী পুরুষের কাছে কৃতজ্ঞ। আজীবন মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে