,

চুয়েটে স্নাতক শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ

photo-1460016900নিউজ ডেস্ক : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি চলাকালেই স্নাতক পর্যায়ে শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে তাদের হলত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে স্নাতকোত্তর পর্যায়ের সব শিক্ষা কার্যক্রম যথারীতি চলবে বলে জানানো হয়েছে।

ঘোষণা অনুযায়ী, আজ বিকেল ৩টার মধ্যে স্নাতক পর্যায়ের ছাত্রদের এবং আগামীকাল সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হলত্যাগ করতে হবে।

এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত চুয়েটের স্নাতক পর্যায়ের সব শিক্ষা কার্যক্রম (পরীক্ষাসহ) বন্ধ ঘোষণা করা হলো। আজ সকাল সাড়ে ১০টায় উপাচার্য, উপ-উপাচার্য, সব ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, প্রভোস্ট ও রেজিস্ট্রারের সমন্বয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্তক্রমে বিশ্ববিদ্যালয়ের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ২৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের ছাত্র মো. মুহাইমিনুল ইসলাম মদুনাঘাট এলাকায় সড়ক দুর্ঘটনার নিহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে গত ৩০ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় ছাত্রছাত্রীরা বেশ কিছু দাবি জানিয়ে ক্লাস-পরীক্ষা বর্জন করেন। একই সঙ্গে তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ একাডেমিক ও প্রশাসনিক ভবনের প্রধান ফটকে কয়েক দফায় তালা লাগিয়ে দেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এ বিষয়ে দফায় দফায় বৈঠক করেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলেও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখেন শিক্ষার্থীরা।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর