মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র ও গুলি সহ দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার

download (88)আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া ॥ ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে বিপ্লব (৪০) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে পাইপগান, দুই রাউন্ড গুলি ও রামদা উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে সদর উপজেলার রামরাইল এলাকায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত সেতুর দক্ষিণ পাশের বালুর মাঠ থেকে গ্রেফতার করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর গ্রামের আবু তালেব মিয়ার ছেলে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মঈনুর রহমান জানান, সড়ক ডাকাতির উদ্দেশ্যে অস্ত্র ও গুলি নিয়ে ওই মাঠে অবস্থান করছিলেন বিপ্লব। পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। তার বিরুদ্ধে সদর থানায় সাতটি মামলা রয়েছে। এ ঘটনায় আরো একটি মামলা দিয়ে গতকাল বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরনকরা হয়।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের