বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় টাকা ছিনতাই, স্বামীসহ স্ত্রী আটক

grafterরাকিবুল হাসান নুর : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় বিজয় সও (৩৮) নামে এক ব্যক্তিকে হামলা চালিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো-মোঃ জিকু মিয়া (২৮) ও তার স্ত্রী রূপালী আক্তার (২২)। আটককৃতরা উপজেলার দেবগ্রামের বাসিন্দা।স্থানীয়রা জানান মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে আখাউড়া পৌর শহরের সড়ক বাজারে এ ঘটনা ঘটে।
বিজয় ভারতের বিহার রাজ্যের ভাগলপুরের বাসিন্দা। তিনি পাসপোর্ট-ভিসা নিয়ে বাংলাদেশের বিভান্ন জেলায় কান ছিদ্র করার কাজ করেন।
বিজয় সও জানান, কাজে শেষে আখাউড়া আসার পথে রাতে শহরের সড়ক বাজার এলাকায় দুইজন তার পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় তারা তার মোবাইল ফোন ও টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে, স্থানীয়রা এগিয়ে আসলে মোবাইল নিতে না পারলেও আমার সঙ্গে থাকা ভারতীয় প্রায় সাড়ে চার হাজার রুপি ছিনিয়ে নেয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার জানান, জিকু ও তার স্ত্রীকে সড়ক বাজার এলাকা থেকে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪

বিশেষ অভিযানে ১ লাখ ৪১ হাজারের বেশি গ্রেপ্তার

আগারগাঁওয়ে শুরু হচ্ছে হজ-ওমরাহ মেলা

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরকার ও বিএনপিতে রদবদলের আলোচনা

গ্যাস সংকটে দুর্ভোগে রাজধানীবাসী, চুলা ও সিএনজি দুই-ই বিপাকে