,

ইউপি নির্বাচনে ব্যবহার করা হবে হেলিকপ্টার

imageনিউজ ডেস্ক : ৩য় দফায় অনুষ্ঠিত বান্দরবানের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দূর্গম এলাকায় ২৬টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তাদের পাঠাতে সামরিক হেলিকপ্টার ব্যবহার করা হবে। দূর্গম ও ভাল সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় হেলিকপ্টার ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

বান্দরবান জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান জানান, ৩য় দফায় ভোট গ্রহণ কর্মসূচীর আওতায় আগামী ২৩ এপ্রিল নির্বাচনকে সামনে রেখে থানচি উপজেলার ১৮টি এবং রুমা উপজেলায় ৮টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তা পাঠাতে সামরিক হেলিকপ্টার ব্যবহার করা হবে। তবে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মোট ৩১ কেন্দ্রে সামরিক হেলিকপ্টার পাঠানোর পরিকল্পনা ছিল। ভোটার তালিকার ত্রুটির কারণে আলীকদম উপজেলায় নির্বাচন স্থগিত থাকায় দূর্গম পাঁচ কেন্দ্রে হেলিকপ্টার পাঠানোর দরকার হচ্ছে না বলে জানা তিনি।

অন্যদিকে সীমানা সংক্রান্ত জটিলতায় বন্ধ রাখা হয়েছে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের নির্বাচন। এ ছাড়া নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম, সদর ও সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ না হওয়ায় হচ্ছেনা নির্বাচন। উক্ত উপজেলার শুধু বাইশারি ও দোছড়ি ইউনিয়নে নির্বাচন হচ্ছে।

উল্লেখ্য, দূর্গম এই সব উপজেলায় নির্বাচন ছাড়াও জাতীয় টিকাদান কর্মসূচী (ইপিআই), পোলিও টিকা খাওয়ানোসহ গুরুত্বপূর্ণ কর্মসূচীতে হেলিকপ্টার ব্যবহার করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা